আলিয়ার পর মা হওয়ার গুঞ্জন ক্যাটরিনার!

news-image

বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন আলিয়া ভাট- একথা নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন অভিনেত্রী। এবার ক্যাটরিনা কাইফকে নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ মনে করছে, আলিয়ার পর এবার ক্যাটরিনা কাইফও মা হতে চলেছেন। তাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকছেন অভিনেত্রী। জনসমক্ষেও তাকে খুব একটা দেখা যাচ্ছে না।

স্বামী ভিকি কৌশলের পাশে ক্যাটরিনা কাইফকে গর্ভাবস্থায় দেখতে চেয়েছেন কেউ। অভিনেত্রীকে একটু ঢিলেঢালা পোশাকে দেখার ইচ্ছেও প্রকাশ করা হয়েছে। কেউ কেউ ক্যাটরিনার গোপনীয়তায় উষ্মা প্রকাশ করেছেন। জানিয়েছেন, আলিয়ার মতো ক্যাটরিনারও অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা দেওয়া উচিত। কেন এতদিন ধরে ক্যাটরিনা লাইমলাইটে নেই? সে প্রশ্নও তোলা হয়েছে।

১৪ এপ্রিল জীবনের নতুন অধ্যায় শুরু করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সাতপাকে বাঁধা পড়েন বলিউডের তারকা যুগল। রণবীরের ‘বাস্তু’ আবাসনেই একসঙ্গে পথচলার অঙ্গীকার নেন দুজন। তার আড়াই মাসের মধ্যেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান আলিয়া।

উল্লেখ্য, আলিয়া-রণবীরের আগেই বিয়ে সারেন ভিকি ও ক্যাটরিনা। ২০২১ সালের ৯ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন দুজনে। এক সময় রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ক্যাটরিনা। সে সময় আবার আলিয়ারও ভালো বন্ধু ছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের সমীকরণ পালটে যায়। এখন ভিকির সঙ্গে সুখে সংসার করছেন ক্যাটরিনা। কিন্তু আলিয়ার ঘোষণার পর নেটিজেনদের নিশানায় পড়ে গেলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান