আলিয়া-অজয়ের পারিশ্রমিক তাক লাগিয়ে দিয়েছে বলিউডকে

news-image
বিনোদন ডেস্ক : করোনা পরবর্তী সময়ে প্রেক্ষাগৃহে শুক্রবার থেকে ভন্সালীর বড় বাজেটের ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ মুক্তি নিয়ে উত্তাল গোটা ভারত। কলকাতা সফরে জলভরা সন্দেশে আলিয়ার মিষ্টি মুখ উজ্জ্বল হলেও এ কথা জানতে কারওর বাকি নেই যে এই ছবি নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছেন তিনি। তার অভিনয়ের গুণেই নির্ভর করছে এ ছবির বাণিজ্যিক লাভের অঙ্ক।

ভারতের মুম্বাই সংবাদমাধ্যমের খবর, ছবিতে অভিনয়ের জন্য আলিয়া পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২০ কোটি। ছবিতে ক্যামিওর চরিত্রে কাজ করলেও অজয় দেবগণ তার জন্য পেয়েছেন ১১ কোটি টাকা। ছবিতে আলিয়া-অজয় ছাড়াও বিজয় রাজ সকলের নজর কেড়েছেন। তিনি পারিশ্রমিক নিয়েছেন দেড় কোটি। টেলিভিশন অভিনেতা শান্তনু মহেশ্বরী বলিউডে প্রথম পা রাখছেন এই ছবি দিয়েই। তার পারিশ্রমিক চোখে পড়ার মতো, প্রায় ৫০ লাখ। হুমা কুরেশি পাচ্ছেন ২ কোটি।

২০২০ সালে গঙ্গুবাইয়ের সাজে আলিয়ার ছবি প্রথম বার প্রকাশ্যে আসে। কথা ছিল, ২০২১-এ মুক্তি পাবে সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত এই ছবি। কিন্তু সেই পরিকল্পনাও ভেস্তে যায় করোনার প্রকোপে। দীর্ঘ অপেক্ষা, আইনি জটিলতা পেরিয়ে অবশেষে পর্দায় আসবে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। কিছু কিছু মাল্টিপ্লেক্সে প্রায় হাজার টাকায় এই ছবির টিকিট বিক্রি হচ্ছে।

বলিউডের সহকর্মীদের জন্য বৃহস্পতিবার বিশেষ ভাবে এই ছবি প্রদর্শিত হয়েছে। ভিকি কৌশল থেকে শুরু করে আলিয়ার হবু ননদ ঋদ্ধিমা কপূর— প্রত্যেকেই মুগ্ধ ‘গঙ্গুবাই’-এ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার