আলিঙ্গনে কে বেশি উপকৃত হন, নারী না পুরুষ?

news-image

অনলাইন ডেস্ক : ঘরের কাজ, অফিসের কাজ ঠিক সময়মতো করতে গিয়ে বিশ্রাম নেওয়াই হচ্ছে না। রাতে ঘুমও হচ্ছে না। ফলে পরের দিন সকালে আবারও একরাশ ক্লান্তি, কাজে ভুল হওয়া নিয়ে শুরুটা হয়। কর্মব্যস্ত জীবনে মানসিক চাপে ভোগেন কমবেশি সবাই। এ সমস্যা থেকে সবাই খুঁজছেন মুক্তির পথ।

বন্ধু হোক বা প্রিয়জন, পরস্পরের প্রতি স্নেহ ও ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হলো আলিঙ্গন। হালের সমীক্ষা বলছে, এই আলিঙ্গন শুধুমাত্র আবেগ প্রকাশের মাধ্যমই নয়। এর মাধ্যমে মস্তিষ্ক থেকে এক প্রকার হরমোন নিঃসৃত হয়, যা শারীরিক ও মানসিক বিকাশে নানাভাবে সাহায্য করে। শুধু তা-ই নয়, মানসিক চাপ কমাতেও নাকি আলিঙ্গনের অনেক অবদান। তবে জার্মান গবেষকদের মতে আলিঙ্গন করলে কেবল নারীদের মানসিক চাপ কমে, এ ক্ষেত্রে পুরুষদের তেমন লাভ হয় না।

৭৬টি দম্পতিকে নিয়ে একটি গবেষণা চালানো হয়। গবেষণার ফলাফল ‘প্লাস ওয়ান’ জার্নালে প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যায়, প্রবল মানসিক চাপ তৈরি হওয়ার পর যদি দম্পতিরা নিজেদের সঙ্গীকে আলিঙ্গন করেন, তা হলে নারীরা সবচেয়ে বেশি উপকৃত হন। তাদের মানসিক চাপ অনেকটাই কমে। পুরুষদের ক্ষেত্রে এ পন্থা ততটা কাজের নয়, এমনটাই মনে করছেন গবেষকরা।

গবেষণায় বলা হয়েছে, সঙ্গীর সঙ্গে আলিঙ্গনবদ্ধ অবস্থায় নারীদের শরীরে অধিক মাত্রায় অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় এবং কর্টিসল হরমোনের ক্ষরণ কমে যায়। যার ফলে মস্তিষ্ক শান্ত থাকে।

সমীক্ষা বলছে, ১০ সেকেন্ড বা তার বেশি সময় ধরে আলিঙ্গন করলে তাদের মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়ে।গবেষকদের মতে, কেবল আলিঙ্গন করলে পুরুষদের শরীরে অক্সিটোসিন হরমোনের ক্ষরণ বাড়ে না। সে কারণেই তারা মানসিক চাপমুক্ত হন না। সূত্র : আনন্দবাজার।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান