আলালের নামে যশোর আদালতে মামলা

news-image

যশোর প্রতিনিধি : প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।

বুধবার যশোরের মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বাদী হয়ে মানহানির অভিযোগে এ মামলা করেন।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী কাজী ফরিদুল ইসলাম।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির যুগ্ম মহাসচিব। তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে অশালীন, বানোয়াট, মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রদান করে আসছেন। তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে বিদ্বেষ সৃষ্টিকারি বক্তব্য প্রদান করেন। আক্রমনাত্বক বিদ্বেষ সৃষ্টিকারী বক্তব্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর সুনাম সম্মান ও মানহানি হয়েছে। উক্ত বক্তব্য ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল বিন্যাসে প্রচার ও প্রকাশ করে আওয়ামী লীগ সরকার ও রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এ বক্তব্য প্রকাশ ও সম্প্রচার হওয়ায় দেশের মধ্যে অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার উপক্রম হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার