আলভেসের ফেরার ম্যাচে কামব্যাকে শেষ ষোলোয় বার্সা

news-image

অনলাইন ডেস্ক : পাঁচ বছরেরও বেশি সময় পর বার্সেলোনার জার্সি গায়ে মাঠে নামলেন দানি আলভেস। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের ফেরার ম্যাচে কোপা দেল রে’তে দুর্দান্ত কামব্যাক করল কাতালান জায়ান্টরা।

তৃতীয় স্তরের দল লিনারেস দেপোর্তিভোকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সা। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে ২ গোল করে জাভির দল। সেই সঙ্গে কোপার দেল রে’র শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সা।

দীর্ঘদিন পর বার্সার হয়ে দ্বিতীয় মেয়াদে অভিষেক হয়েছে আলভেসের। নভেম্বরে কাতালোনিয়ায় ফিরেছিলেন তিনি। তবে ৩৮ বছর বয়সী তারকার প্রত্যাবর্তনের ম্যাচে হারতে বসেছিল বার্সা।

১৯তম মিনিটে হুগো দিয়াসের গোলে এগিয়ে যায় লিনারেস। তবে বিরতির পরপরই দুই গোল আদায় করে নেয় বার্সা। ৬৩ ও ৬৯তম মিনিটে গোল পায় তারা। কাতালান জায়ান্টদের তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়ার লজ্জায় পড়তে দেননি ওসমানে দেম্বেলে ও ফেরান জুগলা।

প্রিমেরা ডিভিশন গ্রুপ-২ এর ১৪তম স্থানে থাকা দলটির বিপক্ষে কোচ জাভি মাঠে নামান দ্বিতীয় সারির লাইন-আপ। তবে বিরতির পর একাদশে পরিবর্তন আনেন তিনি। দেম্বেলে, জেরার্ড পিকে ও ফ্রাঙ্কি ডি ইয়ংদের নামিয়ে ম্যাচ বাঁচান জাভি।

ছয়টি লা লিগা ও তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতে আলভেস ক্যাম্প ন্যু ছেড়েছিলেন ২০১৬ সালে। ক্যারিয়ারে মোট ৪৩টি প্রধান ট্রফি জিতেছেন তিনি। জুভেন্টাস ও পিএসজির হয়েও লিগ শিরোপা জিতেছেন আলভেস। এছাড়া ব্রাজিলের হয়ে জিতেছেন দুটি কোপা আমেরিকা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার