আর সংলাপ নয় : রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধান চায় ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনী রূপরেখা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতপার্থক্য ও জটিলতা নিরসনে বিভিন্ন মহল থেকে সংলাপের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে আর কোনো সংলাপের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের (ইসি) নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তিনি দেশের যে কোনো রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে সব দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের নির্বাচন ব্যবস্থার দায়িত্বভার গ্রহণের চারমাস পরই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকে ইসি। তবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো তা বর্জন করে। পরে ফের সংলাপের উদ্যোগ নিলে তখনো বিএনপি ও সমমনাদের সাড়া পায়নি কাজী হাবিবুল আউয়াল কমিশন। এরপর সংলাপে না আসা দলগুলোকে চিঠি পাঠিয়েও কোনো জবাবে পায়নি সাংবিধানিক এ সংস্থাটি।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে সংলাপের আর কোনো উদ্যোগ ইসির পরিকল্পনায় নেই জানিয়ে আনিছুর রহমান বলেন, সংলাপ নিয়ে ভাবছি না। সংলাপের আর প্রয়োজনীয়তা আছে বলেও আমি মনে করি না। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই সমাধান হবে।

তিনি বলেন, রাজনৈতিক বিষয় আমাদের এখতিয়ারে নেই। রাজনৈতিক যে কোনো সংকট রাজনীতির মাঠেই সমাধান হবে। আমরা যথারীতি তফসিল ও নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নেবো।

তফসিল নিয়ে এখনো আলোচনা হয়নি জানিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, অক্টোবরের কথা বলছি না। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে বা ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন হলে ৪৫ দিন আগেই তা (তফসিল) ঘোষণা করতে হবে।

সামনে আর কোনো উপ-নির্বাচন করতে হবে না বলেও জানান এ কমিশনার।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান