আর ভুল করা যাবে না : মেসি

news-image

অনলাইন ডেস্ক : আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির শেষ বিশ্বকাপ এটি। এ কারণেই কাতার বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার বাড়তি আগ্রহ পাঁচবার বিশ্বকাপে খেলা মেসির।

আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা এবার ঘুচাতে চান অধিনায়ক লিওনেল মেসি। তবে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর যেন পাল্টে যায় হিসাব-নিকাশ।

ওই একই হারে যেন জাতীয় দুর্যোগ নেমে আসে আর্জেন্টিনায়। দেখা দেয় গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা।

দ্বিতীয় ম্যাচেই লিওনেল মেসির নেতৃত্বে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম পয়েন্ট শুধু নয়, অর্জন করেছে আত্মবিশ্বাসও।

ম্যাচশেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি জানান, এখন আর সৌদির ম্যাচ নিয়ে ভাববার অবকাশ নেই। দলের এখন এগিয়ে যাওয়ার সময়। তাদের দৃষ্টি এখন চ্যাম্পিয়ন ট্রফির দিকে।

আর্জেন্টিনার অধিনায়ক বলেন, এখন আর হাল ছেড়ে দেওয়া যাবে না। পুরো টুর্নামেন্ট পড়ে আছে। আর ভুল করা যাবে না। আমরা জানতাম দর্শক এমনভাবেই আমাদের সমর্থন দেবে। তাদের মর্যাদা রাখতে পেরেছি।

মেক্সিকোর বিপক্ষে ৬৪ মিনিটে গোল করেন মেসি। আর ৮৭ মিনিটে তার অ্যাসিস্ট থেকেই দ্বিতীয় গোল করেন এনজো ফার্নান্দেস।

এই ম্যাচে গোল করে কিংবদন্তি অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনার পাশে বসলেন মেসি। বিশ্বকাপে মেসির গোল সংখ্যা এখন ৮।

একই সঙ্গে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে এক ম্যাচে গোল ও অ্যাসিস্টের রেকর্ডও করেন তিনি।

তবে দলের এমন গুরুত্বপূর্ণ জয়ের পর ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবছেন না মেসি। তার দাবি আর্জেন্টিনার বিশ্বকাপ সবে শুরু হলো।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান