আর বাল্কির ‘কি কা’ ছবির গানে ৩২ কেজির লেহেঙ্গা পরলেন কারিনা, পরীমনির মধ্যরাতের নাচ

news-image

 

আর বাল্কির ‘কি কা’ ছবিতে একজন বিজনেস ওম্যান হিসেবে দেখা যাবে সেফ বেগম কারিনা কাপুর খানকে। সারা ছবিতে স্মার্ট ক্যাজুয়ালস, স্যুট এবং পশ্চিমী পোশাকেই শ্যুটিং করেছেন পতৌদি খানদানের বেগম। কিন্তু ভক্তদের পুরোটাই আশাহত না করে এই ছবির একটি গানের জন্যে কারিনা পরলেন  ভারতীয় পোশাক। মনীশ মলহোত্রার ডিজাইন করা ৩২ কেজি ওজনের একটি লহেঙ্গা।
কারিনার প্রিয় ফ্যাশন ডিজাইনারের তৈরি করা এই লেহেঙ্গাটিতে ভারী জারদৌসির কাজ আছে। এছাড়া একাধিক স্তরে নেটও আছে লেহেঙ্গাটিতে।
এই লেহেঙ্গাটি পরে গত দুদিন মুম্বাইয়ের শহরতলির একটি স্টুডিওতে শ্যুটিংও করেছেন বেবো। ছবিতে এই প্রথমবারের জন্যে কারিনার বিপরীতে কাজ করছেন অর্জুন কাপুর।

 


পরীমনির মধ্যরাতের নাচ 

অভিনেত্রী পরী মনির একটি নতুন সিনেমায় অভিনয় করছেন পরী। ছবিটির নাম ‘আপন মানুষ’। পরিচালক শাহ আলম মণ্ডল। এই পরিচালকেরই‘ভালোবাসা সীমাহীন’সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পরীমনি। pori-homeবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) চার নম্বর ফ্লোরে বৃহস্পতিবার রাতে সিনেমাটির গানের দৃশ্যধারণ হয়েছে। সিনেমাটিতে পরী মনির সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এছাড়াও আরও অভিনয় করছেন সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে ইমন খান ফিল্মস।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ