আর একটিবার সুযোগ চাই, রংপুরে প্রধানমন্ত্রী

news-image

রংপুর প্রতিনিধি : দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দেওয়ায় দেশের উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংদস নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকাল বেলা উঠে ভোট দিতে যাবেন, নৌকায় ভোট দেবেন। আপনাদের সেবা করার আর একটিবার সুযোগ চাই।

তিনি আরো বলেন, নৌকা উন্নয়নের মার্কা, নৌকায় ভোট দিয়েছেন বলেই স্বাধীনতা পেয়েছেন। জীবনমান, রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। জাতির স্বপ্ন বাস্তবায়নে দারিদ্র্য ও গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি।

মঙ্গলবার দুপুর ১২টায় জেলার তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৮ সালেও এই মাঠে এসেছিলাম। নৌকায় ভোট দিয়েছিলেন বলে, তারাগঞ্জ বদরগঞ্জ, উত্তরবঙ্গে মঙ্গা দুর্ভীক্ষ নেই। শেখ মুজিব আমার বাবা, দেশ দিয়েছে, পরিচয় দিয়েছে। আমরা উত্তরবঙ্গসহ গোটা দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছি। আজ বঙ্গবন্ধু নেই। বিজয়ের মাসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, নৌকা ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়, ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের খাবার ছিল না, চিকিৎসা ছিল না, আমরা কমিউনিটি ক্লিনিক করে আধুনিক চিকিৎসা সুবিধা দিচ্ছি। মানুষ যাতে দুই বেলা খেতে পারে, এজন্য খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করেছি। ভুর্তকি দিয়ে চাল, ডাল, চিনি দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে একটি মানুষও অনাহারে থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, ১০ টাকায় কৃষকের ব্যাংক একাউন্ট খুলে বিভিন্ন সহায়তা প্রদানের পাশাপাশি সার বীজসহ উপকরণ ভর্তুকিমূল্যে দেওয়া হচ্ছে। আধুনিক যন্ত্রপাতিও ভর্তুকিমূল্যে দেওয়া হচ্ছে কৃষকদের।

তিনি বলেন, মুজিববর্ষের সিদ্ধান্ত অনুযায়ী- দেশের কেউ গৃহহীন থাকবে না, দুই কাঠা জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আপনাদের তারাগঞ্জ-বদরগঞ্জেও এখন আর কেউ গৃহহীন নেই।

তিনি এসময় রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউককে নিজের সন্তানতুল্য হিসেবে পরিচয় করিয়ে দেন এবং আবারও ৭ জানুয়ারির নির্বাচনে তাকে নৌকা মার্কায় পুনরায় ভোট দেওয়ার আহ্বান জানান।

মঞ্চে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান। পথসভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার