আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই কচি খন্দকারের বিয়ে!

news-image

বিনোদন ডেস্ক : কাতারে শুরু হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-খ্যাত ফুটবল বিশ্বকাপ। এই উন্মাদনায় বাদ নেই ধারাবাহিক নাটক ‘চিরকুমার’ এর সদস্যরা। এনটিভিতে প্রচার হওয়া নাটকটিতে এবার শুরু হয়েছে ফুটবল উন্মাদনা।

নাটকটিতে নতুন করে যুক্ত হয়েছেন আর্জেন্টিনার সমর্থক কচি খন্দকার। নাটকের গল্পেও আর্জেন্টিনার অন্ধ ভক্ত হিসেবে দেখা যাবে তাকে। তার চরিত্রটির নাম পাকা মন্ডল। যিনি পণ করেছেন আর্জেন্টিনা যে বছর বিশ্বকাপ জিতবে সে বছরই বিয়ে করবেন। এদিকে আর্জেন্টিনাও জেতে না, তারও বিয়ে করা হয় না। এখনও চিরকুমার রয়ে গেছেন।

নাটকে ব্রাজিল সমর্থক হিসেবে দেখা যাবে বাপ্পী আশরাফকে। যিনি গ্রামের মাঠে সাঁতার কাপ নামে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে খেলার আয়োজন করেন।

পরিচালক তুহিন হোসেন জানান, ২৮ নভেম্বর থেকে চিকু সংঘে ফুটবল বিশ্বকাপের আমেজ শুরু হবে। নাটকটির নতুন পর্বগুলোতে থাকছে ফুটবল উন্মাদনাকে ঘিরে মজার গল্প।

গোলাম রাব্বানীর রচনায় নাটকটিতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, আরশ খান, ফারিয়া শাহরিন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে। প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় নাটকটি এনটিভিতে প্রচার হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান