আর্জেন্টিনার জার্সিতে মেসির ‘১০০’ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : অসুস্থতার কারণে এ ম্যাচে লিওনেল মেসির খেলারই কথা ছিল না। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে জ্যামাইকার বিপক্ষে ঝলক দেখালেন। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচের চেহারা বদলে দিলেন এই ফুটবল জাদুকর। তাতে ৩-০ গোলে জিতে যুক্তরাষ্ট্র সফর শেষ করলো আর্জেন্টিনা।

আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল মেসির ১০০তম জয়। ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের অভিষেকের পর এ নিয়ে শততম জয় পেলেন তিনি।

আর্ন্তজাতিক ম্যাচে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ জয়ের তালিকায় পাঁচে জায়গা করে নিলেন মেসি। ১৩১টি জয় নিয়ে স্পেনের ডিফেন্ডার সার্জিও রামোস শীর্ষে। তিনি এখন পর্যন্ত ১৮০ ম্যাচ খেলেছেন। স্পেনের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ১৬৭ ম্যাচে ১২১ জয় নিয়ে দ্বিতীয়, পর্তুগালের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো ১৯০ ম্যাচে ১১২ গোল নিয়ে তিনে ও মেক্সিকোর সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার আন্দ্রে গুয়ার্দাদো ১৭৭ ম্যাচে ১০১ জয় নিয়ে চারে।

খেলার ৫৬তম মিনিটে লাওতারো মার্তিনেসের বদলি হয়ে মাঠে নামেন মেসি। তার কাছ থেকে গোলের প্রত্যাশা করা হাজার হাজার দর্শককে হতাশ হতে হয়নি। শেষ দিকে ঝলক দেখান সাতবারের ব্যালন ডি’অর জয়ী। ৮৬তম মিনিটে জিওভানি লো সেলসোর বাড়ানো বল পেয়েই বক্সের দিকে ছুটতে থাকেন মেসি। প্রতিপক্ষের খেলোয়াড়দের ভিড়ে বক্সে ঢোকার চেষ্টা করেননি। ছোট ডি বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের শটে জাল কাঁপান। তিন মিনিট পর ছোট ডি বক্সে ফাউলের শিকার হয়ে ফ্রি কিক আদায় করেন মেসি। বাঁ পায়ের নিচু শটে গোল করেন মেসি।

আগের ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারাতে জোড়া গোল করেছিলেন মেসি। একই সাফল্য পেলেন জ্যামাইকার বিপক্ষেও।

আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনে উঠে এলেন মেসি। বর্তমানে ১৬৪ ম্যাচে তার গোলসংখ্যা ৯০। আলবিসেলেস্তার হয়ে ৮৮ গোল নিয়ে জ্যামাইকার মুখোমুখি হয়েছিলেন পিএসজি তারকা। তবে দুই গোল নিয়ে মালয়েশিয়ার সাবেক মোখতার দাহারিকে (১৪২ ম্যাচে ৮৯ গোল) পেছনে ফেলে তিনে উঠে এলেন। ১৯১ ম্যাচে ১১৭ গোল নিয়ে এই তালিকার শীর্ষে পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ১৪৮ ম্যাচে ১০৯ গোল নিয়ে দুইয়ে ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়ি।

বর্তমান খেলোয়াড়দের মধ্যে মেসির কাছাকাছি আছেন শুধু ভারতের স্ট্রাইকার সুনীল ছেত্রী (১৩১ ম্যাচে ৮৪ গোল) ও পোল্যান্ডের রবার্ট লেভানডফস্কি (১৩৪ ম্যাচে ৭৬ গোল)।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান