আর্জেন্টিনার আজ ‘ডু অর ডাই ম্যাচ’

news-image

ক্রীড়া ডেস্ক : মেক্সিকোর বিপক্ষে আজকের ম্যাচটি আর্জেন্টিনার জন্য ‘ডু অর ডাই’। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে এখন অনেকটা খাদের কিনারায় লিওনেল মেসিরা। তাই এই ম্যাচে তাদের ভুল করা চলবে না। মেসির জন্য আজ অগ্নিপরীক্ষাও। তাকে এই ম্যাচে নিজেকে উজাড় করে দিতে হবে। তিনি আর্জেন্টিনা দলের প্রাণভোমরা। মেসি মাঠে থাকা মানে বিপক্ষ দলের জন্য আতঙ্ক। তাই এই ম্যাচে মেসি গোল করার চেয়ে গোল করানোর দায়িত্বটাও নিতে হবে।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তেমন অভিজ্ঞতাসম্পন্ন না হলেও দলকে শেষ তিন বছরে দারুণভাবে গড়ে তুলেছিলেন। তবে বিশ্বকাপে এসে সেটি দেখাতে পারেননি। এই ম্যাচে তার কৌশল ঠিক করতে হবে জেতার জন্য। যেহেতু জয়ের বিকল্প নেই। প্রথম ম্যাচের পর বেশকিছু পরিবর্তন দেখা যেতে পারে আর্জেন্টিনার একাদশে। সেই বিকল্প ভালো মানের প্লেয়ার আর্জেন্টিনার রিজার্ভ বেঞ্চে আছে। মেক্সিকো লাতিনের দল। তাদের খেলার ধরনও আর্জেন্টিনার মতো। বলতে গেলে ম্যাচটি বেশ উপভোগ্য হবে।

ব্রাজিল নিজেদের প্রথম খেলায় ক্যালকুলিটিভ ফুটবল খেলেছে। ভালো জয়ও পেয়েছে তারা। দলটিতে তারকার অভাব নেই। গোলরক্ষক থেকে শুরু করে আক্রমণভাগ পর্যন্ত তাদের সেরা খেলোয়াড় রয়েছে। কোচ তিতের আক্রমণভাগ বেশ শক্তিশালী। গ্যাব্রিয়েল জেসুসের মতো খেলোয়াড়কে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে প্রথমার্ধে। তবে নেইমার ব্যথা পেয়ে মাঠ ছেড়ে যাওয়াটা কোচের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। তার আঘাত কতটা, সেটা বোঝা যাচ্ছে না এখনো।

পর্তুগাল আর ঘানার ম্যাচটি যে হাড্ডাহাড্ডির লড়াই হবে আগেই বলেছিলাম। হয়েছেও তাই। দারুণ হাইভোল্টেজ ম্যাচে জিততে বেশ ঘামই ঝরাতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোদের। আফ্রিকান দলগুলো সাধারণ প্রেসিং ফুটবল খেলে থাকে। কিন্তু তারা টেকনিক্যালি দিক থেকে অনেক দুর্বল। যার ফলে এই ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান