আর্জেন্টাইন ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন জামাল ভূঁইয়া!

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশের সমর্থকরা যেভাবে সমর্থন দিয়ে গেছে, তা অভিভূত করেছে আর্জেন্টিনাকে। যার রেশ ধরে বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে সম্পর্ক উন্নয়নের জোয়ার বইছে এখন।

এরই মধ্যে ঢাকায় দূতাবাস খুলেছে আর্জেন্টিনা। দুই দেশের মধ্যে ফুটবল উন্নয়নে কথা-বার্তা চলছে। সরকারি পর্যায়ে চার বছরের চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। আবার বাংলাদেশে একাডেমি করার আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনার শীর্ষ পর্যায়ের ক্লাব রিভারপ্লেট। আরেক আর্জেন্টাইন ক্লাব জিমেসিয়া ডি লা প্লাতা বাংলাদেশে আসবে দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য।

দুই দেশের মধ্যে ফুটবল উন্নয়নের সম্পর্ক শুধু এখানেই থেমে থাকছে না। একে আরও এগিয়ে নেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করছে আর্জেন্টিনার ফুটবল ক্লাবগুলো। যেমন- এরই মধ্যে খবর বেরিয়েছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে খেলার প্রস্তাব দিয়েছে আর্জেন্টাইন ক্লাব সোল ডি মায়ো। আর্জেন্টিনার গণমাধ্যমই এ খবর প্রকাশ করেছে।

ফুটবল বিষয়ক আর্জেন্টাইন শীর্ষস্থানীয় গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস দাবি করেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেলের খেলোয়াড়ের সঙ্গে সোল ডি মায়োর চুক্তিও সম্পন্ন হয়েছে। ওই গণমাধ্যমের বরাত দিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ভেসে বেড়াচ্ছে।

সোমবার ঢাকায় চালু হয়েছে আর্জেন্টাইন দূতাবাস। ওই অনুষ্ঠানে জামাল ভূঁইয়ার উপস্থিতির একটা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ছবিতে, টেবিলে দেখা গেছে তার ৬ নম্বর জার্সি, আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি ও সোল ডি মায়োর জার্সি। যে জার্সিতে জামালের নাম ও নম্বর ৬ উল্লেখ করা হয়েছে।

তবে জামাল ভূঁইয়ার ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের অন্যতম পরিচালক সালেহ জামান সেলিম জাগো নিউজকে বলেন, জামাল ভূঁইয়া এমন কোনো প্রস্তাব পেলে সেই খবর সবার আগে আমি জানতাম। আমি এখনো কোনো খবর পাইনি।

জামাল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মোবাইলে কয়েকবার রিং হলেও পরে বন্ধ করে রাখেন জামাল ভূঁইয়া।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার