আরেকটু হলে জ্ঞান হারাতাম: পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপে শ্বাসরুদ্ধর এক ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের শেষ ওভারের নাটকীয়তা ছুয়েছে ক্রিকেট ভক্তদের। অনিশ্চিয়তার দোলাচালে দুলতে থাকা ম্যাচের শেষ ওভারে ‘নো বল’ মূলত নাটক জমিয়ে তুলেছিল। যে নাটকে আঁতকে উঠেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ব্রিসবেনে ম্যাচ শেষে নিজের আবেগ প্রকাশ করে সভাপতি জানালেন, ‘আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম।’

আজ রোববার বিশ্বকাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে জিম্বাবুয়েকে শেষ বলে হারিয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের শেষ বলে ‘নো বল’ কাণ্ড ক্রিকেট ভক্তদের চোখ কপালে ওঠার মতো অবস্থা তৈরি করে। গ্যাবায় বাংলাদেশ ম্যাচটি মূলত দুইবার জিতেছে। জয়ের জন্য জিম্বাবুয়ের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। মোসাদ্দেক হোসেন সৈকত ১২ রানের বেশি নিতে দেননি। শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৫। ব্লেসিং মুজারাবানি ব্যাটে লাগাতে পারেনি বল। তাড়াহুড়োয় স্ট্যাম্পিং করতে গিয়ে স্ট্যাম্পের আগেই বল ধরে ফেলেন কিপার সোহান। আম্পায়ার রিভিউ করতে করতে কুশল বিনিময় শেষ করে ফেলে। কিন্তু না, শেষ হয়েও যেন হলো না। যখন বাংলাদেশ উদযাপন করছিল তখনই জায়ান্ট স্ক্রিনে ভাসে নো বলের সিগন্যাল। এরপর আবার নামতে হয় দুদলকে। তখন সমীকরণ দাঁড়ায় ১ বলে ৪ রান। তবে এবার আর ভুল করেননি সোহান। তাতে বাংলাদেশ জয় পায় ৩ রানে। ধারাভাষ্য কক্ষ থেকেও তখন ভেসে আসছিল, বাংলাদেশ অফিশিয়ালি জিতেছে।

এমন রুদ্ধশ্বাস জয়ের পর বিসিবি প্রধান প্রতিক্রিয়া, ‘যেহেতু টুর্নামেন্ট চলছে, নির্দিষ্ট করে কিছু বলব না। খালি একটা কথাই বলব। এমন হলে কত দর্শকের যে হার্ট অ্যাটাক হয়ে যাবে ঠিক নেই। এটা অতিরিক্ত। আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম। এমন অবস্থা ছিল।’ বিসিবি প্রধান মনে করেন, জিম্বাবুয়ের বিপক্ষে আরও বড় ব্যবধানে জেতা উচিত ছিল বাংলাদেশের। তিনি বলেন, ‘আমরা শেষ ৩ ওভারে রানও পাচ্ছি না। আবার বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। যে কোনো দল এই ম্যাচ আরও বড় ব্যবধানে জিততে চাইত। সেদিক দিয়ে মনটা একটু খারাপ।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান