আরেকটি লাশ ভেসে এলো কক্সবাজার সৈকতে

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র সৈকেতের নাজিরারটেক পয়েন্ট থেকে আরও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে নাম-পরিচয় না জানা ৩৫ বছর বয়সী যুবকের লাশটি উদ্ধার করে লাইফ গার্ড কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম।

মারা যাওয়া যুবক স্থানীয় নাকি পর্যটক সে বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেননি নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, শনিবার সকাল সাড়ে ১১টার পর সৈকেতের নাজিরারটেক পয়েন্ট এলাকা থেকে এক যুবককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে লাশটি এখনো মর্গে পাঠানো হয়নি।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, আজ সকালে এক যুবকের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। লাশটি মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ১৭ সেপ্টেম্বর দুপুর ১টা ও বিকেল ৩টার দিকে সি-গাল পয়েন্ট থেকে আরও দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে দুই দিনে সৈকত থেকে তিন জনের লাশ উদ্ধার হলো।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী