আরিয়ানের জন্মদিনের পর শুটিংয়ের জন্য বিদেশে যাবেন শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর প্রায় চার সপ্তাহ জেলে থাকার পর ঘরে ফিরেছে ছেলে। প্রকাশ্যে উচ্ছ্বসিত না হলেও গত কয়েকদিনের ধকল কাটিয়ে কিং খান আবারও আনন্দে ফিরেছেন দর্শক-শ্রোতাদের তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। প্রমাণও মিলেছে বলিউডপাড়ার খবরে।

জানা গেছে, ‘বাবা’ শাহরুখ খান দ্রুত ফিরে আসছেন ‘অভিনেতা’ শাহরুখ হয়ে। নতুন সিনেমার শুটিং শুরু করবেন আরিয়ান খানের জন্মদিনের পর।

ছেলের জামিনে মুক্ত হওয়ার পর ‘পাঠান’ ও ‘আতলি’ সিনেমার শুটিং ফের শুরু করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রযোজকরা। ‘আতলি’র শুটিং শেষ করে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামের সঙ্গে ‘পাঠান’-এর জন্য স্পেন ও রাশিয়ায় যাবেন শাহরুখ খান।

‘বলিউড বাদশা’ জানান, আরিয়ানের জন্মদিনের পর তিনি শুটিংয়ের কাজ শুরু করবেন। তার আগের কয়েকটা দিন নিজের পরিবারের সঙ্গে কাটাবেন।

আগামী ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিন। তার আগে শাহরুখপুত্রের জামিন হবে কি না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল খান পরিবার। স্বস্তি ফেরে গত বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের রায়ে। ফলে নিজের জন্মদিন, শাহরুখের জন্মদিন ও দীপাবলির উৎসব বাড়িতেই কাটাতে পারবেন আরিয়ান।

কয়েকদিন আগে আরিয়ান কারাবন্দি থাকাকালীন খান পরিবারের এক বন্ধু বলেছিলেন, ‘জন্মদিনের আগে আরিয়ান জামিন না পেলে বিশেষ দিনে তাকে জেলেই কাটাতে হবে। সে কথা ভেবেই আমরা আতঙ্কিত।’ সেই আতঙ্কের অবসান হলো। জামিন পেয়ে ২৮ দিন পর ‘মন্নতে’ ফিরলেন আরিয়ান।

আরিয়ানের আগে ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। প্রতি বছর এই দিনে ‘মন্নত’র সামনে ভক্তদের ভিড় জমে। নিজের বাড়ির বারান্দায় এসে দাঁড়ান কিং খান। হাত নাড়েন, ভালোবাসায় সিক্ত করেন ভক্তদের। এবার সেই উৎসব কতটা হবে সেই প্রশ্ন দেখা দিয়েছিল। উদ্বেগের মেঘ কেটে এবার জোরেশোরে শুরু হয়েছে ‘বলিউড বাদশা’র জন্মদিনের প্রস্তুতি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার