আরবি শেখার নতুন অ্যাপ জিস্লেট অ্যারাবিক

g staleজিস্লেট ইংলিশ এবং বাংলা অ্যাপের সাফল্যের পর আরবি শেখার জন্য গ্রামীণ ইন্টেল সোস্যাল বিজনেস লি. নিয়ে এসেছে অনন্য এক অ্যাপ ‘জিস্লেট অ্যারাবিক’। শিশু থেকে শুরু করে বড়রাও খুব সহজেই আরবি বর্ণ এবং সংখ্যা লেখা ও পড়া রপ্ত করে নিতে পারবেন এর মাধ্যমে। এই অ্যাপে চক এবং স্লেটের নিঁখুত শব্দ ব্যবহার করা হয়েছে, যা এটিকে করেছে আরো আকর্ষণীয়।
জিস্লেটের ফ্রি বেটা ভার্সন এখন পাওয়া যাচ্ছে গুগল প্লে-স্টোরে। আর ব্যবহার করা যাবে যে কোনো এন্ড্রয়েড স্মার্টফোন অথবা ট্যাবলেট কম্পিউটারে। ভাষা শিক্ষা ক্ষেত্রে গ্রামীণ ইন্টেল সোস্যাল বিজনেস লিমিটেডের জিস্লেট অ্যাপ্লিকেশনগুলো ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। মহাখালীতে অবস্থিত গ্রামীণ ইন্টেল সোস্যাল বিজনেস লিমিটেডের  অফিসে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আই. হক সম্প্রতি জিস্লেট অ্যারাবিক   উন্মোচন করেন। -এডুকেশন এর ওপর বিভিন্ন গবেষণা এবং উন্নয়ন ঘটানো বাংলাদেশে আমাদের কার্যক্রমের বিশেষ অংশ বলে মন্তব্য করেন কাজী আই. হক।

তিনি বলেন, এর মাধ্যমে খুব সহজেই লেখা ও পড়ার ফাংশনগুলো ব্যবহার করা যায় এবং আরবি বর্ণ ও সংখ্যা সহজেই রপ্ত করে নেওয়া যায়। তিনি বলেন, জিস্লেটে উচ্চারণের পাশাপাশি সংশ্লিষ্ট ছবি ভেসে ওঠে, যা শিশুদের জন্য ভীষণ আকর্ষণীয়। ফলে, শিশুরা আরবি বর্ণমালা শেখার পাশাপাশি উচ্চারণ শিখে নিতে পারছে যা আরবি শেখাকে করে তুলবে আরো সহজ।
উল্লেখ্য, এর আগে বাজারে আনা জিস্লেট ইংলিশ এবং জিস্লেট বাংলা ১০,০০০ বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে।
ডাউনলোড করতে ভিজিট করুন- Google Play Store at gSlate Arabic

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার