আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি

news-image

নিজস্ব প্রতিবেদক : আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি বরং বেড়েছে বলে মনে করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, নির্বাচন চলাকালীন সময়ে ভোট স্থগিত বা বাতিলের ক্ষমতা আগের মতই আছে ইসির।

রোববার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, আরপিও ৯১ এর “এ” ধারায় কোনো সংশোধনী চায়নি ইসি। নির্বাচন চলাকালীন কোনো অনিয়ম হলে ভোট বন্ধের ক্ষমতা এ ধারায় রয়েছে। নতুন করে, ফলাফলের পরও কোনো অনিয়মের প্রমাণ পেলে ভোট বন্ধের ক্ষমতা চেয়েছিলো ইসি। সেখানে পুরো ভোটের পরিবর্তে এক বা একাধিক কেন্দ্র বন্ধের ক্ষমতা দেয়া হচ্ছে।

তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে মন্ত্রীপরিষদ সম্ভবত পুরো আসন বা নির্বাচনী এলাকা বাদ দিয়ে শুধুমাত্র কেন্দ্র বাতিল করার সুযোগ রেখেছে।

তবে ইসির প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হলে অনিয়ম বন্ধে আরও কঠোর হওযার সুযোগ থাকতো বলে মত তার।

তিনি আরও বলেন, গাইবান্ধার মতো পুরো আসনের ভোট বন্ধ করার সুযোগ এখনো আছে। ৯১এ এর ক্ষমতাবলে গাইবান্ধার ভোট বন্ধ করা হয়েছিলো। ইসির চাহিদা অনুযায়ী সব না পেলেও কিছুটা হয়েছে, সেক্ষেত্রে ইসির ক্ষমতা বেড়েছে। ইসি যা চেয়েছে তা পেলে অপরাধীরা সতর্ক হতো।

রাশেদা সুলতানা বলেন, পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে কোনরকম পক্ষপাতিত্বের সুযোগ নেই। অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই অবাধ সুষ্ঠু নির্বাচন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান