আরও ৩৩৬৯ জনের মৃত্যু, শনাক্ত নয় লাখের বেশি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন রোগী শনাক্ত।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩৬৯ জন। একই সময়ে নতুন করে ৯ লাখ ৩৭ হাজার ৭৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এর আগের দিন বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিশ্বে ২ হাজার ৭৬৮ জনের মৃত্যু খবর পাওয়া যায়। আর করোনা শনাক্ত হয় ৯ লাখ ৭৯ হাজার ৫৮৭ জনে।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ১৭ হাজার ৮৭২ জনে। এছাড়া এখন পর্যন্ত ৫০ কোটি ৩০ লাখ ২৭ হাজার ২২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ কোটি ৩১ লাখ ৬২ হাজার ৫২৪ জন।

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে এখনো করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই আছে ভারত। আর তিন নম্বরে ব্রাজিল।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৪২ হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩৬১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ২২ লাখ ৫২ হাজার ৯৬৫ জনে। আর মোট মৃতের সংখ্যা হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৯০২ জন।

অপরদিকে ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৭৭ জনের। মারা গেছেন ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২১ হাজার ৭৭২ জন। আর শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ কোটি ৩০ লাখ ৩৯ হাজার ৯৯ জনে।

এছাড়া ব্রাজিলে একদিনে ১৪৫ জন, ফ্রান্সে ১৩৩, জার্মানিতে ৩০৯, যুক্তরাজ্যে ৩৫০, রাশিয়াতে ২৫৪, দক্ষিণ কোরিয়ায় ৩১৮ ও ইতালিতে ১৪৯ জনের মৃত্যু হয়।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়ে গেছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জনে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার