আরও সময় লাগবে ড্যাপ কার্যকরে : এলজিআরডিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে, এটা কার্যকরের জন্য আরও সময় লাগবে। চূড়ান্ত করা হলেও এটা নিয়ে এখনও যেসব সুপারিশ আছে সেগুলো নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর কাজ শুরু হবে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে ড্যাপ পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকায় ৫ থেকে ৬ তলার বেশি ভবন তৈরি করা যাবে না রিহ্যাবের এমন আপত্তি অযৌক্তিক। এর সঙ্গে নতুন ড্যাপের কোনও মিল নেই। ঢাকা শহর এখন নতুন ড্যাপের আওতায় ১৫২৮ বর্গকিলোমিটারে হবে। তাই এখানে বহুতল ভবন হলে কোনও সমস্যা হবে না। বর্তমানে ঢাকায় ৮৪ ভাগ একতলা ভবন রয়েছে। এগুলো বহুতল হলে শহর বসবাসযোগ্য হবে। নতুন ড্যাপে ঢাকাকে ৫টি রিজিওনাল জোনে ভাগ করা হবে। প্রত্যেক জোনে একটা করে পার্ক থাকবে। নির্দিষ্ট কিছু এলাকাতেই শুধু স্কুল হবে না, সব এলাকায় হবে।

মন্ত্রী বলেন, কোনও পক্ষেরই সমস্যা সৃষ্টির জন্য ড্যাপ কার্যকর করা হয়নি। নতুন করে এই শহরকে সাজানোর জন্য কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা কারও ক্ষতির কারণ হোক সেটা কাম্য নয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার