আরও দুই মামলায় গ্রেপ্তার ‘টিকটক রাজ’

news-image

আদালত প্রতিবেদক : আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণার অভিযোগের মামলায় কারাগারে থাকা ‘টিকটক রাজ’ ওরফে আব্দুর রাকিব ওরফে খোকনকে (২৬) আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন এবং একই থানার পর্নোগ্রাফি আইনের মামলায় রাজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণার অভিযোগের একই থানার মামলায় টিকটকার রাজকে গত বুধবার আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে মামলাটিতে আগামি ২২ নভেম্বর জামিন শুনানির তারিখ ধার্য করেন।

গত ১৫ নভেম্বর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে টিকটক রাজ ওরফে আব্দুর রাকিব ওরফে খোকনকে (২৬) গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। এ সময় তার কাছ থেকে র‌্যাবের ইউনিফর্ম, প্রতারণায় কাজে ব্যবহৃত মোবাইল, সিম ও বাঁশি জব্দ করা হয়।

এ ঘটনায় রাজের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেন র‌্যাব-২ এর নায়েব সুবেদার সামছুল আলম। আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণার অভিযোগে একটি, পর্নোগ্রাফি আইনে আরেকটি এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। মামলায় বলা হয়, আসামি রাজ র‌্যাবের সদস্য পরিচয়ে শতাধিক নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক তৈরি, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেলিং-অর্থ আত্মসাৎ করেছেন। সে পেশায় একটি আবাসিক হোটেলের নিরাপত্তা কর্মী। কিন্তু র‌্যাবের পোশাক পরে নিজেকে র‌্যাব-৫ এ কর্মরত হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। গত দু-বছর ধরে সে টিকটক, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে র‌্যাবের পরিচয় দিতেন। টিকটকে রাজের ২ মিলিয়নের অধিক ভিউ এবং দেড় মিলিয়ন ফলোয়ার রয়েছে। নিম্নবিত্ত পরিবারের সন্তান হয়েও নিজেকে উচ্চবিত্ত পরিচয় দিতেন রাজ। এই পরিচয় ফুটিয়ে তুলতে বিভিন্ন আলিশান বাড়ির সামনে ভিডিও তৈরি করতেন তিনি। বিভিন্ন মেয়েদের মধ্য থেকে যারা মূল্যবান অলংকার পরতেন বা অবস্থা সম্পন্ন মনে হতো তাদেরকে টার্গেট করতেন। পরে বিভিন্ন প্রলোভনে প্রলুব্ধ করে তাদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অলংকার ও অর্থ আত্মসাৎ করতেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার