আরও দুই ক্রিকেটারের সঙ্গে অবৈধ সম্পর্ক হ্যাপির!

happy1ডেস্ক রির্পোট : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা বোলার রুবেল হোসেনের বিরুদ্ধে যৌন নির্যাতন মামলা করে আলোচনায় চলে এসেছেন ঢলিউডের উঠতি নায়িকা নাজনিন আখতার হ্যাপি। রুবেল-হ্যাপি প্রেমকাহিনী নিয়ে এখন উত্তাল বাংলাদেশ৷ ঘটনা গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত৷

এই অভিনেত্রীর নানা মুখরোচক খবর নিয়ে এখন মিডিয়াও বেশ সরব। বোমা ফাটানো খবরের রেশ কাটতে না কাটতেই হ্যাপিকে নিয়ে আরও বিতর্কিত খবর উড়ছে বাংলাদেশ ক্রিকেটের আকাশে-বাতাসে।

১৯ বছরের এই সুন্দরীর সঙ্গে নাকি বাংলাদেশ জাতীয় দলের আরও ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। রুবেলের বাইরে অন্তত আরও দুই ক্রিকেটারের সঙ্গে হ্যাপির সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সূত্র মারফৎ জানা যাচ্ছে৷

যদিও সেই দুই ক্রিকেটারের নাম এখনও সামনে আসেনি৷ রুবেলের সঙ্গে প্রেমের সম্পর্কের জন্যই বাংলাদেশের বেশ কিছু জনপ্রিয় তারকা ক্রিকেটারের সঙ্গে আলাপ হয়েছিল হ্যাপির৷ এবং পরবর্তী সময়ে তাঁদের সঙ্গেও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এই অভিনেত্রী৷

চলচিত্রে অভিনয়ের স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করলেও রুবেলের সঙ্গে সম্পর্কের পর সেলুলয়েডের জগৎ থেকে কিছুটা সরে এসে ছিলেন হ্যাপি৷ বরং, বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি আগ্রহ বেশি ছিল তাঁর৷ বিভিন্ন ম্যাচে মাঠে হাজির হতেন তিনি৷ ভিআইপি বক্সে তারকা ক্রিকেটারদের সঙ্গে অনেকবার এক ফ্রেমেও ধরা পড়তে দেখা গিয়েছে এই মহিলাকে৷

সম্প্রতি রুবেলের সঙ্গে তাঁর প্রেম, ভালবাসা, বিছানা শেয়ারের গল্প রাস্তায় নামিয়ে এনেছেন হ্যাপি নিজেই৷ এবং সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিভিন্ন সময়ে জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটারের নামও মুখে এনেছেন তিনি৷

আর এখানেই রুবেল-হ্যাপির বহু চর্চিত স্ক্যান্ডাল নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে । রুবেলের সঙ্গে আলোচিত সম্পর্কের ব্যাপারে নতুন করে অজানা তথ্য দিয়েছেন হ্যাপি৷ মাশরাফি ছাড়াও যেসব ক্রিকেটার হ্যাপি-রুবেল কাহিনি জানতেন, তাঁরা হলেন মুশফিক, শফিউল, নাসির ও মুমিনুল। একটি সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন হ্যাপি নিজেই। এবং এই সব ক্রিকেটার সরাসরি রুবেল-হ্যাপি সম্পর্কের প্রত্যক্ষ সাক্ষী বলেও দাবি করেছেন হ্যাপি৷

সুতরাং, গোটা ঘটনা পুঙ্খাণুপুঙ্খ পর্যালোচনা করলে এটুকু বুঝতে অসুবিধা হবে না, বাংলাদেশ ক্রিকেটের অন্দর মহলে বেশ ঘনিষ্ঠ এবং পরিচিত মুখ হ্যাপি৷ ফলে রুবেলের বাইরে আরও কোনও ক্রিকেটারের সঙ্গে এই অভিনেত্রীর অবৈধ সম্পর্কের গল্প এখনই একেবারে উড়িয়ে দেওয়া যাবে না৷

somoyerkonthosor.com

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার