আরও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

news-image

অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়া বুধবার সকালে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। সিউল কর্তৃপক্ষ বলছে, এক ঘণ্টারও কম সময়ের মধ্যে পিয়ংইয়ংয়ের সুনান থেকে ওই তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া।

বুধবার এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এই ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা এমন সময় ঘটল, যার কয়েক ঘণ্টা আগে এই অঞ্চল সফরে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট এই সফরেও উত্তর কোরিয়াকে নিরস্ত্র করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

চলতি বছরের শুরু থেকে হঠাৎ উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। এদিকে জাপান নিশ্চিত করেছে, বুধবার অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটেছে। তবে দেশটি এটাও স্বীকার করেছে, এর সংখ্যা বেশিও হতে পারে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি বলেছেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম এবং সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল। দ্বিতীয়টি ৭৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম এবং ৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল।

 

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এটি জাপান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে হুমকিতে ফেলবে।

অন্যদিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল বৈঠক করেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান