আরও এক অজ্ঞাত বস্তু গুলি করে ভূপাতিত যুক্তরাষ্ট্রের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে গত কয়েক দিন ধরে অজ্ঞাত বস্তুর দেখা মিলছে। এরই মধ্যে বেশ কয়েকটি বস্তু গুলি করে ভূপাতিত করা হয়েছে। তারই অংশ হিসেবে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান আরও একটি বস্তুকে ধ্বংস করেছে। এবারের ঘটনাটি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের লেক হুরনে। খবর সিএনএনের।

অজ্ঞাত বস্তুর কারণে আকাশের দিকে ব্যাপক নজর রাখছে যুক্তরাষ্ট্র। মূলত চীনের একটি বেলুনকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। যদিও সেটিকেও ভূপাতিত করা হয়। তারপর থেকেই যুক্তরাষ্ট্র-কানাডার আকাশে অজ্ঞাত বস্তু শনাক্ত হচ্ছে।

এক সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন একটি এফ-১৬ ফাইটারকে সতর্কতার সঙ্গে সবশেষ বস্তুটিকে গুলি করে নামিয়ে ফেলার নের্দেশ দেন।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) উত্তর আমেরিকার আকাশে উড়তে থাকা অজ্ঞাত বস্তু গুলি করে ভূপাতিত করা হয়। এরপর বিকেল পৌনে ৪টায় মার্কিন ও কানাডিয়ান বিমানবাহিনীর যৌথ প্রচেষ্টায় বস্তুটিকে শনাক্ত ও ভূপাতিত করা হয়।

কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আনিতা আনান্দ জানান, বস্তুটি মধ্য ইউকনের আকাশে প্রায় ৪০ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। বেলুনটির ফলে বেসামরিক বিমান চলাচলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারতো।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বস্তুটি কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছিল। একপর্যায়ে উত্তর-পশ্চিম কানাডার ইউকন রাজ্য থেকে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান