আয়ারল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে কেনা যাবে

news-image

স্পোর্টস ডেস্ক : শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজের টিকিট পাওয়া যাবে অনলাইনে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ বুধবার এমনটি নিশ্চিত করেছেন।

তবে কবে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে তা জানাননি তিনি। টিকিট পাওয়া যাবে বিসিবির নিজস্ব ওয়েবসাইটে ‘টাইগার ক্রিকেট ডটকম’-এ।

আয়ারল্যান্ড দল এখন সিলেটে। ১৮, ২০ ও ২৩ মার্চ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ খেলে তারা চলে যাবে চট্টগ্রামে। সেখানে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি রয়েছে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ মার্চ। এরপর ঢাকায় দুদলের একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার