আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : আয়কর রিটার্ন দাখিলের সময় একদিন বাড়ানো হয়েছে। আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় একদিন বাড়িয়ে ১ জানুয়ারি রোববার পর্যন্ত ব্যক্তিগত করদাতাদের কাছ থেকে ট্যাক্স রিটার্ন গ্রহণ করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারির ১ তারিখ পর্যন্ত ব্যক্তিগত করদাতাদের কাছ থেকে ট্যাক্স রিটার্ন গ্রহণ করা হবে।

বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীসহ অংশীজনদের দাবির মুখে ৩০ নভেম্বর এনবিআর আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ায়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল।

বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিশেষ পরিস্থিতির কারণে এনবিআর তার নিজস্ব ক্ষমতাবলে এক মাস সময় বাড়িয়েছে। আয়কর অধ্যাদেশে প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

জানা গেছে, এবার অন্যবারের তুলনায় রিটার্ন জমার পরিমাণ কম। এনবিআরের সর্বশেষ হিসাব অনুসারে, গত সপ্তাহ পর্যন্ত ৯ লাখ রিটার্ন জমা পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান