‘আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকায় আমরা আনন্দিত’

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনের আগে আমেরিকা কিছু ইস্যু তৈরি করেছিল তাদের স্বার্থের জন্য। তবে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকায় আমরা আনন্দিত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা দুইটার দিকে সাবেক এই মন্ত্রীর সিলেটের হাফিজ কমপ্লেক্সের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

মোমেন বলেন, আমাদের বিরোধীদল (বিএনপি) অসহযোগ করে। তাদের প্রত্যেককে মিথ্যা প্রমাণিত করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমার দল নৌকাকে জনগণ ভোট দিয়ে স্থায়িত্ব ও উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন। এজন্য তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।

তিনি বলেন, সিলেটের জনগণ আমাকে ভোট দিয়েছেন। এখানে একটি সুন্দর নির্বাচন হয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর আমাকে অনেকে ফোন দিয়ে কান্নাকাটি করেছেন। তারা যে আমাকে এত পছন্দ করেন তা আমি জানতাম না। তাদের ভালোবাসায় আমি নিজেকে ধন্য মনে করি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান