আমি ভাইরালের বাবা, দাদা : আসিফ

news-image

বিনোদন প্রতিবেদক : প্রকাশ হলো বাংলা গানের যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের আত্মজীবনীমূলক বই ‘আকবর ফিফটি নট আউট’। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বইটির মোড়ক উন্মোচন করা হয়। সাহস পাবলিকেশন্স থেকে প্রকাশিত এই বইটির লেখক সোহেল অটল।

‘আকবর ফিফটি নট আউট’ বইটির মোড়ক উন্মোচন করেন গোলাম মোর্শেদ, নাজমুল হুদা রতন, ধ্রুব গুহ, এমদাদুল হক ইমদু, আসিফ আকবর, আনিস আকবর, সোহেল অটল, ফাহমিদা নবী ও ইথুন বাবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফাহমিদা নবী, আলম আরা মিনু, রবি চৌধুরী, পলাশ, সোহেল মেহেদী, দীঠি আনোয়ার, ফারহানা নিশো, মুহিন, কাজী শুভ, মোহাম্মদ মিলন প্রমুখ। এ ছাড়া ক্রিকেটার জাভেদ ওমর বেলিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় আসিফ বলেন, ‘যারা সত্য পছন্দ করে তাদের ভালো লাগবে। যারা লুকিয়ে দেখতে পছন্দ করে এবং গোপনে কাজ করে তাদের সমস্যা।’ অনুষ্ঠানে আসিফের কথা থেকেই জানা গেল, বইটিতে তার জীবনের নানা না বলা ঘটনা উঠে এসেছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উপস্থাপক কাজী সাবির বেশকিছু প্রশ্ন ছুঁড়ে দেন আসিফ আকবরকে। অ্যালকোহল জাতীয় বিষয়ও উঠে এসেছে বইটিতে। কী কারণে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে? জানতে চাইলে আসিফ বলেন, ‘আমি ভাইরালের বাবা, দাদা। এক “ও প্রিয়া তুমি কোথায়” দিয়ে সেটা প্রমাণ হয়ে গেছে।’

বক্তব্যের শুরুতে আসিফ তার জন্ম ও বাবার সম্পর্কে কথা বলেন। তিনি জানান, তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ষড়যন্ত্র করে কিছু মানুষ গুজব ছড়িয়েছিল, তিনি রাজাকারের সন্তান।

অনুষ্ঠানে আসিফ জোর গলায় স্পষ্টভাবে বলেন, ‘আমি রাজাকারের সন্তান নই, কেউ যদি প্রমাণ করতে পারেন আমার বাবা রাজাকার, তাহলে আমি আমার বাবার মরনোত্তর ফাঁসি চাই।’ এ ছাড়া অনুষ্ঠানে জনপ্রিয় এই গায়ক একে একে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার