আমি নিপুণের বিরুদ্ধে মামলা করব : জায়েদ খান

news-image

বিনোদন প্রতিবেদক : বিতর্ক যেন থামছেই না সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত জায়েদ খান ও পরাজিত প্রার্থী নিপুণের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এফডিসি।

রোববার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে জায়েদের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ আনেন নিপুণ। প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে নিয়ে ‘জালিয়াতি’র মাধ্যমে নির্বাচনে জায়েদ পাস করেছেন অভিযোগ তুলে নিপুণ আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন দাবি করেন।

ওই দিন সংবাদ সম্মেলনে নিপুণ ম্যাসেঞ্জারে চ্যাটের কিছু স্ক্রিনশট দেখান। তিনি দাবি করেন, এই স্ক্রিনশটগুলো জায়েদ খানের।

নিপুণের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জায়েদ। সেখানে তিনি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চিত্রনায়িকা নিপুণকে প্রধান আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে জায়েদ বলেন, নিপুণের বিরুদ্ধে আমি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করব। কারণ ডিজিটাল আইনে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে, কোনো সমর্থিত সূত্র কিংবা সত্যিকারের সাক্ষ্য প্রমাণ ছাড়া কারও ছবি, কারও লেখা আপনি কোনো ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে তার বিরুদ্ধে কোনো অপপ্রাচার বা মিথ্যা প্রচার চালাতে পারবেন না। আমি মনে করি, যিনি সংবাদ সম্মেলনে স্ক্রিনশটগুলো দেখিয়েছেন, শুধু তিনি না, তার সাথে যারা সহায়ক হিসেবে ছিলেন, সবার নামে আমি ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করব।

জায়েদ বলেন, টাকা দিয়ে ভোট কিনেছি, এটা একটা মিথ্যে অভিযোগ। আর আমার স্ক্রিনশটটি তিনি যাচাই-বাছাই না করে আমার নাম বলে নিজে পড়ে দেশবাসীর সামনে আমাকে ছোট করেছেন। এটা একটা মানহানিকর কাজ। আমি আমার আইনজীবীর সাথে কথা বলেছি, তিনি নিপুণের সংবাদ সম্মেলনের ভিডিওটি দেখছেন। তার পরামর্শেই আমরা মামলাটি গুছাচ্ছি। আজকে না হলেও আগামীকাল আমরা মামলাটি করব।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার