আমি এখনও রুবেলকে মিস করি হ্যাপি!

news-image

বিনোদন প্রতিবেদক : সম্পর্ক শেষ হয়ে গেলেও এখনও জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে ভুলতে পারছেন না মডেল ও অভিনয় শিল্পী নাজনীন আক্তার হ্যাপি। সম্প্রতি নিজের দাদা বাড়ি বাগেরহাটে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে হ্যাপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে স্ট্যাটাস দেন তাতেই ব্যাপারটা পরিস্কার।

পাঠকদের জন্য স্ট্যাটাসটা তুলে দেয়া হল –

রাতে খুলনা থেকে green line বাসে করে ঢাকা ফেরার পথে সারা পথটাই খুব খারাপ লেগেছে । আমার সামনের সিটেই মিষ্টি একটা কাপল ছিল। তখন আবার পুরানো মুহূর্তগুলো নাড়াচাড়া দিয়ে উঠল। কারন গতবছর রুবেলের সাথে বাসে করে বাগেরহাট গিয়েছিলাম রাতের বেলা। সাথে রুবেলের একটা বন্ধুও ছিল। রোজার ঈদের আগে মনে হয়! ইগল R.M2 নামের একটি বাসে। তারিখ ঠিক মনে নেই। তবে রুবেলের সাথে যাওয়ার পথটা অনেক বেশি ছোট মনে হয়েছিল। বেশিরভাগ সময়ই ওর কোলে মাথা রেখে ঘুমিয়েছিলাম আর আমার কাধেঁ ওর মাথা। আর হাতটা তো পুরো সময়টাই ওর হাতেই ছিল। হালকা বৃষ্টিও ছিল। আজ রাতে আসার সময় এগুলো মনে পড়ে খুব কষ্ট পেয়েছি। নিজের অজানতেই বার বার চোখ ভিজে উঠছিল। চলেই যদি যাবে তাহলে আমার জীবনটা এলোমেলো করতে না এলেই পারতে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার