আমির আটকের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার প্রতিবাদে রাজধানীতে ঝটিকা মিছিল ও পথসভা করেছে জামায়াত। আজ মঙ্গলবার সকালে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এই মিছিল হয়েছে।

মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এটি রাজধানীর মৌচাক মার্কেটের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালিবাগ রেলগেটে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে আরও অংশ নেন- জামায়াতের অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মু. দেলওয়ার হোসেন, অধ্যাপক মোকাররম হোসাইন, মু. শামছুর রহমান, আব্দুস সালাম, মোবারক হোসাইন, শেখ শরিফ উদ্দিন আহমেদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান