আমিরাতের সঙ্গে বাংলাদেশের ৪ সমঝোতা স্মারক সই

news-image

নিজস্ব প্রতিবেদক : উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও কূটনৈতিক প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। গতকাল মঙ্গলবার দুবাই এক্সিবিশন সেন্টারে সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দুবাই আমিরাত’র শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রথম সমঝোতা স্মারকে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষামন্ত্রী হুসেইন বিন ইব্রাহিম আল হাম্মাদি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আবদুল মোমেন স্বাক্ষর করেন।

আর কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতার জন্য আরেকটি সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আলী আল সায়েগ এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চের মহাপরিচালক মহামান্য ড. সুলতান মোহাম্মদ আল-নুয়াইমি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সভাপতি কাজী ইমতিয়াজ হোসেন।

চুক্তিতে দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটি সমঝোতা স্মারকও অন্তর্ভুক্ত। দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের চেয়ারম্যান সুলতান বিন সুলায়েম এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বৈঠকে দুবাই মিডিয়া কাউন্সিলের চেয়ারম্যান শেখ আহমেদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং সহনশীলতা ও সহাবস্থানের মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান এবং বেশ কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার