আমিরাতকে উড়িয়ে গা গরম করল আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। তিনি শুধু খেললেন না, পুরো সময় মাঠে থাকলেন। অবশ্য খুব দৌড়ে, নড়ে-চড়ে খেলেননি। তবে আকাশি-সাদা রঙয়ে ছেঁয়ে যাওয়া স্টেডিয়ামের দর্শকদের মুগ্ধ করেছেন গোল করে ও গোলে সহায়তা দিয়ে। আর্জেন্টিনাও ৫-০ গোলে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল।

ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করে আলবিসেলেস্তেরা। কাউন্টার অ্যাটাক থেকে মেসি দারুণ এক বল নিয়ে ঢুকে যান। তিনি নিজেই শট নিতে পারতেন। তবে আর্জেন্টিনার জার্সিতে খেলা এই মেসি ভিন্ন। ঝুঁকি না নিয়ে দলটির তরুণ নাম্বার নাইন জুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করান পিএসজি তারকা।

দ্বিতীয় ও তৃতীয় গোলটিও স্টেডিয়াম ভরে যাওয়া ভারতীয় উপমহাদেশের ভক্তদের জন্য ছিল উচ্ছ্বাস জাগানিয়া। উইঙ্গ থেকে কোরেইরার লম্বা করে বাড়ানো বলে দুর্দান্ত এক ভলি করে ২৫ মিনিটে গোল করেন জুভেন্টাসে খেলা অ্যাঞ্জেল ডি মারিয়া। দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি ৩৬ মিনিটে এই বাঁ-পায়ের ফুটবলার করেন গোলরক্ষককে কাটিয়ে।

প্রথমার্ধে আর্জেন্টিনা ৪-০ গোলের লিড নেয়। ম্যাচের ৪৪ মিনিটে গোল করেন মেসি। বক্সের ভেতর থেকে ডান পায়ের জোরালো শটে আরব আমিরাতের গোলরক্ষকে বোকা বানান বাঁ-পায়ের এই জাদুকর। এরপর ৬০ মিনিটে জোয়াকিম কোরেইরা গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

এর মধ্যে গোল করার মতো আরব আমিরাত তিনটি ভালো সুযোগ পায়। প্রথমার্ধে জোরের ওপর দেওয়া একটি শট ক্রস বারে লেগে ফিরে আসে। ফিরতি বল ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। ম্যাচের ৮১ পরিষ্কার গোলের সুযোগ হারায় স্বাগতিকরা। ওয়ান অন ওয়ানে মার্টিনেজ শট ফেরালে ফিরতি শট আর্জেন্টিনার ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে যায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার