আমার স্ত্রী বলছিল আজকেও মিরাজ ভালো খেলবে: পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য জয়ে ভারতের বিপক্ষে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ। তবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিই যে টাইগাররা জিতে যাবে এমনটি ভাবেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার ধারণা ছিল, মিরপুরে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে টাইগাররা বড়জোর একটি ম্যাচে জিতবে।

সিরিজের প্রথম ম্যাচে শেষ উইকেট জুটিতে ৫১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে দলকে জেতান মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। আর দ্বিতীয় ওয়ানডেতে সেই মিরাজের অভিষেক সেঞ্চুরি ও মাহমুদউল্লাহকে নিয়ে দারুণ জুটিতে ৫ রানের রোমাঞ্চকর জয় পায় টাইগাররা।

গতকাল সিরিজ জয়ের পর গণমাধ্যমের সাথে আলাপকালে পাপন বলেন, ‘আমার ধারণা ছিল আমরা মিরপুরে অন্তত একটা ম্যাচ জিতব। এই ব্যাপারে আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল। তবে খেলা যেভাবে চলেছে তাতে করে সত্যিই খুবই অবাক হয়েছি।’

পাপন মিরাজের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘প্রথমটাতে যেমন মিরাজ দূর্দান্ত খেলেছে তেমনি দ্বিতীয়টাতেও সে ছিল অনবদ্য। মিরাজকে তো প্রথম ম্যাচে আমরা ধরিই নাই। প্রথমটায় হয়েছে, আজকে আমার স্ত্রী বলছিল আজকেও মিরাজ ভালো খেলবে। আমি অবশ্য বলেছিলাম আরে, পরপর দুদিন কিভাবে ভালো খেলে। কিন্তু দেখেন আজকেও ছেলেটা ভালো খেলেছে।’

এই সিরিজে চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। লিটনের প্রশংসা করে বোর্ড প্রধান বলেন, ‘লিটনের অধিনায়কত্ব খুব ভালো ছিল। খুবই ভালো অধিনায়কত্ব করেছে। ভারত শুধু উপমহাদেশের না, বিশ্বের অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে ঘরের মাঠে পরপর দুইবার সিরিজ জেতা বিরাট ব্যাপার।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান