আমার রেকর্ড ভাঙবে, দেশে এমন কারও জন্ম হয়নি (ভিডিও)

news-image

মোস্তফা শামীম

‘২০১০ সালে ঢাকা এস এ গেমসে একটি স্বর্ণপদকের আশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিন বসে ছিলেন, আমি প্রাণপণ চেষ্টা করে প্রধানমন্ত্রীর আক্ষেপ ঘুচিয়ে দিয়েছিলাম। আজ আমাকে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হচ্ছে। আমার বয়স শেষ, আমার সবটুকু আমি দেশকে উজার করে দিয়েছি। কিন্তু দেশ আমাকে অযোগ্যদের কাতারে ফেলে দিলো।’ আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন দেশসেরা ভারোত্তোলক হামিদুল ইসলাম।

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া করা হয় গত ৫ আগস্ট। এই পুরস্কার মনোনয়নে তার নামও ছিল। কিন্তু দেশ-বিদেশের হয়ে অসংখ্য পদকজয়ী এই তারকা পুরস্কার পাননি।

বাংলাদেশ সেনাবাহিনীতে সার্ভিস দেওয়া হামিদুলের দেশীয় স্বর্ণপদক পাওয়া শুরু হয় ১৯৯৭ সালে। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০২১ সাল পর্যন্ত ২১টি স্বর্ণপদক জেতেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনেও বেশ আলো ছড়িয়েছেন হামিদুল। ২০০৪ সালে পাকিস্তানে নবম এস এ গেমসে দ্বিতীয় হয়ে রৌপ্য জয়। ২০০৬ সালে শ্রীলংকায় দশম এস এ গেমসে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জয়। তবে ২০১০ সালে এসে চূড়ান্ত সফলতা পান। ওই সময় দেশের মাটিতে ১১তম এস এ গেমসে স্বর্ণ পদক হাতে তোলেন। এছাড়া ২০০৬ অস্ট্রেলিয়া কমনওয়েলথ গেমসে চতুর্থ, ২০১০ সালে চীনে এশিয়ান গেমসে পঞ্চমস্থান লাভ করেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান