‘আমার মেয়েটা ছোট, ওকে বাঁচতে দিন’

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজ অঙ্গনে কয়েকদিন আগেও আলোচনা ছিল মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়ে। ‘পরাণ’, ‘দিন: দ্য ডে’ ও ‘হাওয়া’য় মেতে ছিলেন দর্শকরা। কিন্তু সম্প্রতি আলোচনায় শাকিব-বুবলী আর পূজা চেরি। বিয়ে, বিচ্ছেদ আর নতুন প্রেমের গুঞ্জন হয়ে ঘুরে-ফিরে আসছে তাদের নাম। সঙ্গে আছে নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার নামটিও। তাই ঢালিউডপাড়ায় কি হচ্ছে, এমন প্রশ্ন এখন অনেকের মুখে মুখে।

সম্প্রতি গুঞ্জন ওঠে, ৮ মাস আগেই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে নায়িকা শবনম বুবলীর। যদিও এ বিষয়ে বুবলীর স্পষ্ট বক্তব্য, বিচ্ছেদের বিষয়টি সত্য নয়। এটা গুঞ্জন আর এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ ছড়াচ্ছে।

শাকিব-বুবলী বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে পূজা চেরির বিয়ের খবর! গত মাসের ২২ তারিখ বিয়ে করেছেন শাকিব ও পূজা। শুধু তাই নয়, বিয়ের পর পূজা ধর্মান্তরিতও হয়েছেন। যদিও বিষয়টি নিয়ে শাকিব-পূজার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আর তাদের কাছে মানুষরাও বিষয়টি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তারপরও এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তাদের বিয়ের খবর!

এ বিষয়ে দৈনিক আমাদের সময় অনলাইন’র পক্ষ থেকে যোগাযোগ করা হয় এই দুই তারকার সঙ্গে। কিন্তু শাকিব-পূজাকে ফোনে পাওয়া যায়নি। তাদের মন্তব্য পাওয়া না গেলেও বিষয়টি নিয়ে কথা বলেছেন পূজা চেরি মা ঝর্ণা রায়।

তার ভাষ্য, ‘দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন। মানুষজন যেভাবে ওকে নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাতে করে ওর মানসিক অবস্থা খুব খারাপ। আমার মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে। আমরা তাকে সারাক্ষণ বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোনোভাবেই ওর মন ভালো করতে পারছি না। এসব কথার কারণে পরিবারের অন্যরাও ভালো নেই।’

ঝর্ণা রায় আরও বলেন, ‘পূজা মানসিকভাবে ভেঙে পড়েছেন। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে- আমরা এই ভয়েই আছি। আমি মা হয়ে সারাক্ষণ ওর পাশে আছি। বিশ্বাস করেন, প্রেম-বিয়ে এগুলো সব মিথ্যা। মানুষ এভাবে মিথ্যা কথা বলে কি মজা পাচ্ছে। এসব সংবাদের কারণে আমাদের কি অবস্থা- কেউ কি একবার চিন্তা করেছেন। তাই সবার কাছে হাতজোড় করে বলি- আমার মেয়েটা ছোট, দয়া করে মেয়েটাকে বাঁচতে দেন।’

সবশেষে পূজার মা বলেন, ‘পূজা মানসিকভাবে ভেঙে পড়েছে। ওকে এখন একা রাখতেও আমাদের ভয় লাগে। কখন কি করে বসে! দয়া করে আমার মেয়েটাকে নিয়ে এসব বাজে কথা লিখবেন না। মা হয়ে আমি সবাইকে অনুরোধ করছি।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার