‘আমার মেয়ে ঋষিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বানিয়েছে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তি চাঞ্চল্যকর এক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তার মেয়ে অক্ষতা মূর্তি তার স্বামীকে প্রধানমন্ত্রী বানিয়েছে। সুধা মূর্তি দাবি করেছেন, তার মেয়ের কারণেই সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পেরেছেন। খবর এনডিটিভির।

সুধা মূর্তির এমন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে সুধা বলছেন, আমি আমার স্বামীকে ব্যবসায়ী বানিয়েছি এবং আমার মেয়ে তার স্বামীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বানিয়েছে।

ইন্সটাগ্রাম পোস্টে সুধা মূর্তি বলেন, দেখুন কীভাবে একজন স্ত্রী স্বামীকে বদলে দিতে পারেন। কিন্তু আমি আমার স্বামীকে বদলাতে পারিনি। আমি আমার স্বামীকে ব্যবসায়ী বানিয়েছি এবং আমার মেয়ে তার স্বামীকে একজন প্রধানমন্ত্রী বানিয়েছে।

২০০৯ সালে ঋষি সুনাকের সঙ্গে অক্ষতা মূর্তি বিয়ে হয়। এর পরের বছরগুলোতে ব্রিটেনের রাজনীতিতে দ্রুত উত্থান ঘটে ঋষির। এ ছাড়া ভিডিওতে মূর্তির মা কীভাবে তার মেয়ে সুনাকের জীবনে প্রভাব ফেলেছেন-সে সম্পর্কেও কথা বলেছেন।

প্রতি বৃহস্পতিবার মূর্তি পরিবার উপবাস রাখে বলে বলে জানান সুধা মূর্তি।

আরও পড়ুন: দক্ষিণ আমেরিকার লিথিয়াম নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের টানাটানি

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষতা মূর্তি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন যুক্তরাষ্ট্র এবং ভারতে, যেখানে তার বাবা দেশের অন্যতম বড় একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। ২০১৫ সালে মাত্র ৩৫ বছর বয়সে প্রথমবার পার্লামেন্ট সদস্য হন সুনাক। আর তার মাত্র সাত বছরের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার