আমার মা আধা পোলিশ, আমি জন্মসূত্রে ইহুদি : আদম তমিজি হক

news-image

অনলাইন ডেস্ক : দাড়ি-গোঁফ কেটে নিজেকে ইহুদি দাবি করেছেন হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক। গতকাল শুক্রবার ফেসবুক লাইভে এসে এ দাবি জানিয়ে নিজেকে দ্রুত বাংলাদেশ থেকে উদ্ধারের জন্য ইসরায়েল সরকারের সহযোগিতা চান তিনি।

আদম তমিজি হক বলেন, ‘আমার মা আধা পোলিশ। আমি জন্মসূত্রে ইহুদি। আমি নিজেকে ইহুদি ধর্মাবলম্বী হিসেবে দাবি করতে চাইছি। একই সঙ্গে ইসরায়েলি নাগরিকত্ব দাবি করতে চাইছি।’

আদম তমিজি আরও বলেন, ‘আমি ইসরায়েলের কাছে অভিযোগ জানাতে চাই। আমি বর্তমানে বাংলাদেশে। গত তিন দিন ধরে আমার বাসার পানি ও বিদ্যুতের লাইন বন্ধ করে রাখা হয়েছে। ঘরে খাবারও নেই, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ও মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত আমাদের উদ্ধার করা দরকার।’

এর আগে গত বৃহস্পতিবার রাতে আদম তমিজি হকের গুলশানের বাড়িতে যান র‌্যাব সদস্যরা। তবে এই শিল্পপতি আত্মহত্যা ও স্ত্রীকে খুনের হুমকি দেওয়ায় তাকে গ্রেপ্তার না করে ফিরে আসে র‌্যাব। এখনো আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকা ছাড়েনি। তারা ওই বাড়ির সামনে অবস্থান নিয়ে আছে। পরের দিন শুক্রবার ফেসবুকে লাইভে এসে তিনি ইসরায়েল সরকারের সহযোগিতা চান।

এদিকে সাইবার নিরাপত্তা আইনে মামলা ও একটি সার্চ ওয়ারেন্ট থাকায় ব্যবসায়ী আদম তমিজি হককে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে জানিয়েছে র‌্যাব। আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।

তিনি বলেন, ‘আদম তমিজির নামে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে, তার বাসায় অভিযানের সার্চ ওয়ারেন্টও রয়েছে। অভিযোগের ভিত্তিতে সব নিয়ম মেনেই আমরা তাকে আইনের আওতায় আনতে তার বাসায় যাই। বৃহস্পতিবার র‍্যাব কর্মকর্তারা নিয়ম মেনেই ম্যাজিস্ট্রেট, ডাক্তারসহ সেখানে অভিযানে যান। তার বাসায় একজন ইউকে (যুক্তরাজ্য) নাগরিক ছিলেন, চতুর্থ স্ত্রী ছিলেন। সব নিয়ম মেনেই আমরা গ্রেপ্তার করতে চেষ্টা করি। কিন্তু একপর্যায়ে তিনি ছুরি নিয়ে সুইসাইড করার হুমকি দেন, জানালার গ্লাস ভেঙে ফেলেন, এক পা বাইরে দিয়ে লাফ দেওয়ার হুমকি দেন। এমনকি তার স্ত্রীকেও বাসার ওপর থেকে ফেলে দেওয়ার হুমকি দেন। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু আমাদের অভিযান চলমান আছে। পরিস্থিতি অনুকূলে এলে তাকে আইনের আওতায় আনা হবে।’

জানা গেছে, গত ১৩ নভেম্বর বাংলাদেশে আসেন আদম তমিজি হক। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার