আমার পেজে এমন কোনো ছবি-ভিডিও নেই যা সরাতে হবে : পরীমণি

news-image

অনলাইন ডেস্ক : চিত্রনায়িকা পরীমণিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘অশ্লীল’ ছবি ও ভিডিও সরাতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এসব বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুসারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।

২৭ ডিসেম্বর, সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার রেজিস্ট্রি ডাকযোগে পরীমণির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) ঠিকানায় নোটিশটি পাঠিয়েছেন।

তবে, ভারতীয় বাংলা সংবাদমাধ্যম জি২৪ঘণ্টা কে পরীমণি কোনো নোটিশ পাননি বলে জানিয়েছেন।

সংবাদমাধ্যমটিকে পরীমণি বলেন, ‘আমি কোনো আইনি নোটিশ পাইনি। ব্যাপারটা কী অদ্ভুত না! সব সাংবাদিকেরা পেল আর যাকে নোটিশ পাঠানোর কথা সেই কোনো নোটিশ পেল না। খুবই মজার। আমার ফেসবুক তো সকলের কাছে খোলা। একটু দেখে নিন আর তারপর বলুন আমার পেজে ঠিক কোন ভিডিওটা অশ্লীল। আমার পেজে এমন কোনো ছবি-ভিডিও নেই যেটা সরাতে হবে। যদি সরাতেই হয় তাহলে আমাকে অপমান করে যারা ভিডিও বানিয়েছে তাদের সরাতে হবে। ফেসবুক সম্পর্কে আগে তো জানতে হবে তাদের।’

ফেসবুকে তার পোস্ট করা জন্মদিনের ‘অশ্লীল’ ভিডিওর কথা বলা হয়েছে নোটিশে। সে বিষয়ে পরীমণি বলেন, ‘জনসমক্ষে আমি অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে জন্মদিন কাটিয়েছি। ব্যক্তিগতভাবে আমি কী করব, সেটা ওই উকিলদের মাথাব্যথার কারণ হতে পারে না। এখন কথা হচ্ছে যে ভিডিওর কথা তারা বলতে চায় সেগুলো কারা শুট করেছে আর কারা প্রকাশ করেছে? যারা প্রকাশ করেছে তাদের আইনি নোটিশ পাঠানো হোক। আমার অনুমতি ছাড়া কেন আমার ভিডিও প্রকাশ করেছেন তারা।’

পরীমণি বিস্ময় প্রকাশ করে আরো বলেন, ‘জন্মদিনের এত দিন পর হঠাৎ আজ এই বিষয়টি কেন তুলে আনলেন ওই দুই আইনজীবী? এত দিন তারা কোথায় ছিলেন?’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান