আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলা। বেশিদিন হয়নি প্রেমিককে বিয়ে করে সংসার পেতেছেন তিনি। গত বছরের অক্টোবরে দীর্ঘ ছয় বছরের প্রেমের পরিণতি পায় তার। অথচ এই নায়িকা জানালেন, একটা সময় ছেলেদের থেকেই দূরে থাকতেন তিনি!

সেলেবদের জীবনে প্রেম আসে, পরিণয়ও ঘটে- এ ঘটনা অবশ্য অহরহ। আবার কমবেশি সব মেয়েদের জীবনে ছেলেদের পেছনে পড়ে থাকার বিষয়টিও ঘটে। এর ব্যতিক্রম ছিলেন না নায়িকা শিরিন শিলাও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্কুল জীবনের প্রসঙ্গ টেনে এসব কথা বললেন শিরিন শিলা। ছেলেদের পেছনে পড়ে থাকা নিয়ে নায়িকার ভাষ্য, ‘একদিন স্কুল ছুটির পর দেখতে পেলাম কয়েকজন ছেলে আমার পেছন পেছন আসছে। কিন্তু ওরা আমাকে কিছু বলেনি, টিজ করেনি। আমি শুধু দেখলাম, আমার বাসা পর্যন্ত তারা ফলো করে চলে এসেছে। তখন বুঝতে পারলাম, ওরা যেহেতু কিছু বলছেও না, জিজ্ঞাসা করছে না- হয়ত আমার বাসা চেনার জন্যই অনুসরণ করেছে।’

এরপর শিরিন শিলা বলেন, ‘আসলে আমি ছোটবেলা থেকেই ছেলেদের থেকে অনেক দূরে। কারণ আমি শুধু স্কুলে যেতাম, আসতাম। আর আম্মুর সাথে নাচের স্কুলে যেতাম। আবার ছোটবেলা থেকেই নাটকের শুটিংও করতাম, এ পর্যন্তই আমার সীমাবদ্ধতা।’

শিরিন শিলা আরও বলেন, ‘কিন্তু এই যে ছেলে-টেলে দেখা, আমার লাইফে আমি পাইনি। শুধু আম্মু স্কুলে নিয়ে যাওয়া আসা করত, ছোটবেলা থেকে এটাই হয়ে এসেছে। আমার কোনো ছেলে বন্ধুও ছিল না, মানে ছেলেদের যে ব্যাচে পড়ানো হত, আমি সেই ব্যাচেও পড়তাম না।’

উল্লেখ্য, যদিও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি শিরিন শিলা। তবে ২০২৪ সালে মুক্তি পেয়েছিল তার ‘শেষ বাজি’ সিনেমা। যেখানে তার বিপরীতে রয়েছেন নায়ক সাইমন সাদিক। এছাড়াও এই নায়িকা একবার আলোচনায় এসেছিলেন, এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল করে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার