আমার কাছে এলে নাসিরকে ধরা খেতে হতো না : সুবাহ

news-image

বিনোদন প্রতিবেদক : ক্রিকেটার নাসির হোসেনের সাবেক প্রেমিকা দাবি করে আলোচনায় আসেন মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। এরপর থেকে কখনো ফেসবুক লাইভে আবার কখনো স্ট্যাটাসে নাসিরকে নিয়ে নানা মন্তব্য করে থাকেন এই অভিনেত্রী। আর সেসব নিয়ে নেটদুনিয়ায় চলে হইচইও। কেবিন ক্রু তামিমা তাম্মিকে নাসির বিয়ে করার পরও বেশ কিছু মন্তব্য করেছিলেন সুবাহ।

আবারও তিনি খোলা চিঠির আদলে লিখলেন নতুন স্ট্যাটাস। সেখানে সুবাহ দাবি করেন, নাসির যদি তার কাছে ফিরে যেত তাহলে তামিমার মতো ২ সন্তানের মায়ের কাছে ধরা খেতে হতো না। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধমে তার এই স্ট্যাটাসটিও ভাইরাল হয়েছে।

খোলা চিঠিতে সুবাহ লিখেছেন, ‘Dear X, You know what? সেদিন যদি তুমি একটা বার আমার কাছে চলে এসে সবকিছু ঠিক করে নিতে, তাহলে হয়তো আজ তামিমার মতো ২ বাচ্ছার মার কাছে তোমার ধরা খেতে হতো না! আর ধরা খেয়ে এইভাবে কোর্টে কোর্টে টাকা খরচ করে জামিন নিতে হতো না।’

নাসির ভালো নেই দাবি করে সুবাহ আরও লেখেন, ‘তুমি মুখে যতই হাসো কিন্তু তোমাকে দেখলেই আমি বুঝতে পারি, তুমি ভালো নেই। তোমাকে এভাবে অপমানিত হতে দেখে আমার খুব খারাপ লাগছে। এখনো তোমার জন্য তোমার নাম জড়িয়ে আমাকে অনেকেই কমেন্ট করে তোমার নাম লিখে অথচ তুমি এখন অন্য কাউকে নিয়ে আছো!’

তিনি আরও লিখেছেন, ‘তোমার সঙ্গে যত কিছুই হোক না এক দিনের জন্য হলেও তো তোমাকে ভালোবেসেছিলাম। তাই যখন দেখি তোমার ক্যারিয়ার নিয়ে তোমার চিন্তা-ভাবনা নেই উল্টা এইসব নিয়ে দৌড়াচ্ছ তা দেখে খুবই দুঃখ পাই।’

নিজের বিয়ের প্রসঙ্গ টেনে সুবাহ লিখেছেন, ‘হয়তো ২/৩ বছরের মধ্যে বিয়ে করে ফেলবো। আর অবশ্যই তোমার মতো আমার হাজব্যান্ড হবে না। তোমার থেকে অবশ্যই ভালোই হবে। হয়তো টাকা কম থাকতে পারে তার! আমার জন্য তুমি দোয়া করো। তোমার জন্য শুভকামনা রইলো। আশা করি, সবকিছু বাদ দিয়ে আবার নতুন করে জাতীয় দলে ফিরে আসবে। ভালো থেকো সব সময়। ইতি, তোমার সবচেয়ে অপছন্দের ব্যক্তি সুবাহ।’

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ