আমাদের সময়ের সম্পাদক হলেন আবুল মোমেন

news-image

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক আবুল মোমেন গতকাল মঙ্গলবার নতুন ধারার দৈনিক আমাদের সময়ের সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। বিশিষ্ট সাংবাদিক, কবি, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ আবুল মোমেন ২০১৩ সাল থেকে আমাদের সময়ের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি চট্টগ্রামে প্রথম আলোর আবাসিক সম্পাদক হিসেবে ১৫ বছর দায়িত্ব পালন করেন।

বিশিষ্ট সাহিত্যিক আবুল ফজলের ছেলে আবুল মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ১৯৭৩ সালে এমএ পাস করেন। স্বাধীনতার পর পরই দৈনিক স্বাধীনতা পত্রিকায় কাজ শুরু করেন তিনি। এর পর ডেইলি লাইফ ও চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি দৈনিক ভোরের কাগজে চট্টগ্রামের আবাসিক সম্পাদক এবং চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক সুপ্রভাত বাংলাদেশের উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠার পর সেখানে তিনি শিক্ষকতায়ও যুক্ত ছিলেন।

আবুল মোমেন স্বাধীনতার পর থেকে সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি করে আসছেন। শিক্ষা নিয়ে চার দশকের বেশি সময় ধরে কাজ করছেন তিনি। তার লেখা প্রবন্ধের সংখ্যা অর্ধশতাধিক। ২০১৭ সালে সাংবাদিকতায় একুশে পদকে ভূষিত হন তিনি। এ ছাড়া বাংলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, শিশু সাহিত্যে চন্দ্রাবতী একাডেমি পুরস্কার ছাড়াও অসংখ্য পুরস্কার পান তিনি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার