আমাদের জীবনের ৩২ দিন কেড়ে নিয়েছে সরকার: মির্জা আব্বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : এক মাস কারাবাসের পর মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কারামুক্ত হয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মির্জা আব্বাস বলেছেন, সরকার তাদের জীবন থেকে ৩২ দিন কেড়ে নিয়েছে।

আজ সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তারা।

কারাগারের সামনেই গাড়িতে দাঁড়িয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের জীবনের ৩২ দিন এই সরকার কেড়ে নিয়েছে। এই বয়সে অসুস্থ অবস্থায় আমরা দেশের মানুষের কথা বলতে গিয়েছি, ভাগ্য নিয়ে কথা বলতে গিয়েছি, ভোটাধিকারের কথা বলতে গিয়েছি, খাদ্যের কথা বলেছি, বাজার দরের কথা বলেছি। এটা কি আমাদের অন্যায় হয়েছে? আমি কি অন্যায় করেছি? আমরা তো অন্যায় করি নাই, কোনো পাপ করি নাই।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘সরকার একে একে জেলে নিয়ে আমাদের জীবন থেকে বঞ্চিত করেছে, সময় থেকে বঞ্চিত করেছে, নেতাকর্মীদের থেকে বঞ্চিত করেছে। সবচেয়ে বড় বিষয় হলো, আজকে আমাদের মুক্তিটা একটা নিঃসন্দেহে আনন্দের ব্যাপার। তবে জেলখানায় আমাদের হাজার হাজার ছেলে রয়ে গেছে বন্দি। এই ছেলেদের দুঃখ-দুর্দশা আপনাদের সামনে আমি বর্ণনা করতে পারব না। এই ছেলেরা কীভাবে আছে, এক আল্লাহ জানে আর আমরা দেখে এসেছি।’

তিনি আরও বলেন, ‘এই সরকারের কাছে আশা রাখা মুশকিল, তারপরও বলব, আমাদের কারাবন্দিদের প্রতি আপনারা একটু বিবেকবান হবেন। একটু বিবেককে কাজে লাগান—দেখে যান তারা কেমন আছেন। সরকার বলেছে, পত্রিকায় দেখেছি তারা মানবিকতার কথা বলেছে। আমি সরকারের কাছে বলব, এই বন্দিদের প্রতি আপনারা মানবিক হন। এরা বন্দি নয়, এরা চোর নয়, এরা ডাকাত নয়, এরা রাজনৈতিক কর্মী। এরা দেশের কথা বলে।’

বিএনপি নেতাকর্মীদের ধন্যবাদ দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘ধন্যবাদ, আপনার আমার জন্য দোয়া করবেন। এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাব এবং আমার জন্য দোয়া করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞ যে, তিনি আমাদের এমন একটি পরিবার উপহার দিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার