আমাজনের স্মার্ট সেলুন

news-image

প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজন চালু করতে যাচ্ছে স্মার্ট সেলুন। মূলত ব্রিকস অ্যান্ড মর্টার প্রকল্পের পরীক্ষামূলক অংশ হিসেবে এ স্মার্ট সেলুনের উদ্বোধন করতে চলেছে সংস্থাটি। লন্ডনের ইস্ট অ্যান্ড স্পাইটালফিল্ডস এলাকার বুরশফিল্ড স্ট্রিটে আমাজন এ স্মার্ট সেলুনের কার্যক্রম শুরু করবে বলে সংস্থাটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

এ সেলুনটিকে ঘিরে ইতোমধ্যে টেক দুনিয়ায় শোরগোল সৃষ্টি হয়েছে। কী কী থাকছে এ স্মার্ট সেলুনে? এ প্রশ্ন হয়তো ইতোমধ্যে অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। প্রথমত সেলুনের অভ্যন্তরে অ্যাগমেন্টেড রিয়ালিটিভিত্তিক অ্যাপ পরিষেবা করা হয়েছে, যেখানে সেবাগ্রহীতারা অ্যাপের সাহায্যে বিভিন্ন হেয়ার স্টাইল কিংবা চুলের রং সম্পর্কে ধারণা পেতে পারেন। বিশেষত চুলের কোনো স্টাইল কিংবা চুলে কোনো রং করলে মুখমণ্ডলের গড়নের সঙ্গে কীভাবে যাবে, সেটা সম্পর্কে আগেভাগে সেবাগ্রহীতারা ধারণা পেতে পারেন।

পাশাপাশি রয়েছে পয়েন্ট অ্যান্ড লার্ন নামে এক বিশেষ ধরনের ফিচার, যার মাধ্যমে সেবাগ্রহীতারা যে কোনো সৌন্দর্য পণ্য সম্পর্কে সরাসরি বিস্তারিত ধারণা পাবেন। কিআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে সরাসরি পণ্য ক্রয় করার সুবিধা তো আছেই। এ ছাড়া অত্যাধুনিক স্পা ও ম্যাসাজের সুবিধা তো আছেই।

আমাজন জানিয়েছে, প্রাথমিকভাবে সেলুনটি শুধু তাদের কর্মীরা ব্যবহার করতে পারবেন। তবে ধীরে ধীরে এ স্মার্ট সেলুন সবার জন্য উন্মুক্ত করা হবে বলে তারা উল্লেখ করেছে।

এর আগে আমাজন গো গ্রোসারি নামক আরও একটি প্রকল্পের উদ্বোধন করে, যেখানে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কোনো ধরনের ক্যাশিয়ার ছাড়াই মুদি দোকানগুলোকে সচল রাখার ব্যবস্থা করা হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, আমাজন বৃহত্তর খাতে বিভিন্ন শিল্প-কারখানাগুলোতে প্রযুক্তির ব্যবহার প্রসারিত করতে চাইছে। এজন্য গো গ্রোসারির পাশাপাশি আমাজন স্মার্ট সেলুন প্রকল্প চালু করছে বলে তারা অভিমত পোষণ করেছেন। যদিও আমাজন তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, লন্ডনের বাইরে অন্য কোথাও তাদের এ স্মার্ট সেলুন উদ্বোধনের কোনো পরিকল্পনা নেই।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার