আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় : নোরা ফাতেহি

news-image

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের বস্তি থেকে আন্ডারগ্রাউন্ড এক্সট্রিম স্পোর্টস জগতে একজন মানুষের যাত্রার গল্প নিয়ে নির্মিত হচ্ছে পরিচালক আদিত্য দত্তর পরবর্তী সিনেমা ‘ক্র্যাক’। যেখানে অভিনয় করেছেন— অর্জুন রাম পাল, বিদ্যুৎ জামাল ও নোরা ফাতেহি।

আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘ক্র্যাক’ সিনেমা। কয়েকদিন আগে সিনেমাটির ট্রেইলার মুক্তি পেয়েছে। পুরো ট্রেইলার জুড়ে ধুন্ধুমার অ্যাকশন আর রোমান্সে ভরপুর, যা দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

এদিকে, সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেছেন নোরা ফাতেহি। স্টান্ট ডাবল ছাড়াই শুটিং করেন তিনি।

এ বিষয়ে নোরা ফাতেহি বলেন, ‘অর্জুন (অর্জুন রামপাল) স্যার স্টান্ট করছিলেন, বিদ্যুৎ (বিদ্যুৎ জামাল) স্যারও স্টান্ট করছিলেন, তাই আমিও ডাবল ছাড়াই স্টান্ট করতে চাই। বিদ্যুতের সঙ্গে যখন একটি দৃশ্যের শুটিং করছিলাম, তখন আমরা দুজনেই খুব দ্রুত যাচ্ছিলাম। হঠাৎ আমি পড়ে যাই। অন্যদিকে, আগের গতিতেই যাচ্ছিলেন বিদ্যুৎ। দড়িটি বিদ্যুতের কোমরে বাঁধা ছিল, আমি তার পেছনে ছিলাম। সে বুঝতে পারেনি আমি পড়ে গেছি, ফলে বিদ্যুৎ আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়, তাও কংক্রিটের রাস্তা দিয়ে।’

শরীরে আঘাত পাওয়ার পর শিশুর মতো কেঁদেছিলেন নোরা ফাতেহি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার এক পর্যায়ে চিৎকার করি, এরপর বিদ্যুৎ দাঁড়ান। প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করেন আমি ঠিক আছি কিনা। কিন্তু আমি ভ্যানিটি ভ্যানে ফিরে শিশুর মতো কেঁদেছিলাম।’

‘ক্র্যাক’ সিনেমায় বিদ্যুৎ জামালের বিপরীতে অভিনয় করেছেন নোরা ফাতেহি। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন। তা ছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রুক্মিনী মৈত্রকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান