আমাকে আগের মতো খোলামেলা দৃশ্যে দেখা যাবে না: সানাই

news-image

বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব অভিনয়ে যত আলোচনায় ছিলেন তার চেয়ে বেশি আলোচনায় ছিলেন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। বিতর্কিত এ অভিনেত্রী হঠাৎ করে পর্দাপ্রথা মেনে আলোচনায় আসেন। এরপর বেশ কিছুদিন শোবিজে দেখা যায়নি তাকে। বিরতির পর আবার কাজে ফিরতে চান তিনি। তবে এবার থেকে তাকে আর খোলামেলা দৃশ্যে দেখা যাবে না বলে জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় এ কথা জানান সানাই।
ভিডিও বার্তায় সানাই মাহবুব বলেন, ‘আমাকে নিয়ে বেশ কিছু উল্টাপাল্টা নিউজ হচ্ছে। আমি নাকি আগের মতো খোলামেলা অবতারে আইটেম সং কিংবা মডেলিং নিয়ে ফিরব। এ ব্যাপারেই আজকের এই ভিডিও বার্তা। আমাকে কখনোই আগের মতো আইটেম সং কিংবা মডেলিং বা আগের মতো খোলামেলা শর্টফিল্ম কোনোকিছুতেই দেখা যাবে না আর।’

মিডিয়ায় ফেরার কথা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, আমি মিডিয়ায় ফিরছি এবং সেটা কিছু অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে। যেমন আমার কাছে ইতোমধ্যে দুটো রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করার অফার এসেছে। তো এরকম রান্নার অনুষ্ঠান উপস্থাপনা বা কোনো ছোটদের অনুষ্ঠান উপস্থাপনা বা কোনো টকশো— এই টাইপের উপস্থাপনা দিয়েই আমি ফিরতে চাচ্ছি। অবশ্যই আমার সম্মানি বা স্যালারি আলোচনাসাপেক্ষে হবে।’

পর্দাপ্রথা মেনেই মিডিয়ায় কাজ করতে চান বলে জানান এক সময় নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করা সানাই মাহবুব। তিনি বলেন, ‘আমাকে কখনোই আগের মতো খোলামেলা অবতারে দেখা যাবে না। আমি পর্দা মেইনটেইন করে যতটুকু মিডিয়ায় পার্টিসিপেট করা সম্ভব ততটুকুই করতে চাচ্ছি এবং আমি চাচ্ছি আমার পরিচিত ডিরেক্টর প্রডিউসার আমার সঙ্গে যোগাযোগ করুক। আমি আবারও বলছি, রান্নার অনুষ্ঠান উপস্থাপনা বা টকশো এই টাইপের অনুষ্ঠান উপস্থাপনার জন্য অপেক্ষা করছি। আমি সেরকম কিছু নিয়েই মিডিয়ায় ফিরতে চাচ্ছি, আগের মতো খোলামেলা কিছু নিয়ে না। থ্যাঙ্ক ইউ।’

এদিকে, গত শনিবার রাতে নিজের বিচ্ছেদের কথা জানান সানাই। নিজেরে ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘যে স্বামী বুঝেনি তার স্ত্রী তার কাছে কতটুকু দামি, যে স্বামী বুঝেনি তার ওপর তার বিবাহিত স্ত্রীর অধিকার কতটুকু, যে স্বামী বুঝেনি সংসার কী? যে স্বামী বুঝেনি ইসলাম স্বামীর ওপর স্ত্রীর অধিকার কতখানি দিয়েছে, যে স্বামী স্ত্রীর অধিকার আদায় কী জিনিস, সেটা সম্পর্কে অবগত না, যে স্বামী, স্বামী-স্ত্রীর সম্পর্কের চেয়ে অন্য কিছুকে প্রাধান্য দেয়, তার হাতটা আস্তে করে ছেড়ে দেওয়াই উত্তম।’

আরও পড়ুন: নিজেকে রক্ষা করতে বিয়ে করেছি : সানাই

সানাই আরও লেখেন, ‘ইসলাম যে নারীকে সর্বোচ্চ উঁচু আসনে আসীন করেছে, সেই নারীর সম্মান তো এত কম হওয়ার কথা না। নারী তুমি ভীষণ ইম্পর্ট্যান্ট তোমার নিজের কাছে, নিজেকে এত কম দামি মনে কর না। ছেড়ে দেওয়াই উত্তম সেই পুরুষের হাত, যে বুঝেনি নারীর কদর। আলহামদুলিল্লাহ। জীবন সব সময় সুন্দর।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার