আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না : সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে অংশ নিতে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ। টুর্নামেন্টকে ঘিরে মিরপুর শের-ই-বাংলায় শেষ প্রস্তুতি নিচ্ছেন টাইগাররা। টি-টোয়েন্টিতে নতুন করে অধিনায়কের দায়িত্ব পাওয়া সাকিব আল হাসান এসময় কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

আসরে বাংলাদেশ নিজেদের গ্রুপে আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে খেলবে। বাংলাদেশ দলের আশা নিয়ে সাকিবকে প্রশ্ন করা হয়ে তিনি বলেন, ‘(ফাইনাল) আমাদের জন্য কঠিন। বাস্তবতা বিবেচনায় আমরা যদি দুইটা ম্যাচ ভালো করতে পারি, বা আগের দুই বছর যেমন ক্রিকেট খেলেছি বা শেষ কয়েকটা সিরিজ খেলছি, তাতে উন্নতির ছাপ রাখতে পারলে সেটা এ টুর্নামেন্টে আমাদের জন্য অর্জন।’

সাকিবের মতে, নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করা ও ধারাবাহিক দলে পরিণত হওয়াটাই বাংলাদেশের লক্ষ্য।

সাকিব আরও বলেন, ‌’আমাদেরকে প্রত্যেককে আলাদা করে বলে দেয়ার কিছু নেই। আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে আমাদের সব শিখিয়ে দিতে হবে। ওই জায়গায় আমরা আসলে নেই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

এই এশিয়া কাপ আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতি মঞ্চ হতে পারে। এনিয়ে সাকিব বলেন, ‘আমাদের কাছে এখন দুই-আড়াই মাস সময় আছে। এখন দেখার বিষয়, এ সময়ের মধ্যে কতটুকু উন্নতি করতে পারি। কিছু বিষয় আমাদের পক্ষে থাকবে না, ইনজুরির সমস্যাও আছে। এটা সবসময়ই হবে, সবকিছু পক্ষে থাকবে না। এই প্রতিকূলতার মাঝেও আমরা কীভাবে উন্নতি করতে পারি সেটিই গুরুত্বপূর্ণ।’

‘আমি বলছি না যে, খেলার ধরনটা খুব একটা বদলে ফেলতে হবে। আমরা চাইলেই আমাদের শরীরটা বড় করে ফেলতে পারবো না। তবে আমাদের হাতে যে শক্তিসামর্থ্য রয়েছে সেটা কাজে লাগানো গুরুত্বপূর্ণ।’-যোগ করেন সাকিব।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান