আমরা পাগল হয়ে যাইনি: পুতিন

news-image

অনলাইন ডেস্ক : পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়লেও রাশিয়া পাগল হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া কখনোই ‘প্রথমে’ পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলেও জানিয়েছেন তিনি।

পুতিন জোর দিয়ে বলেন, শুধুমাত্র নিজেরা পারমাণবিক হামলার শিকার হলেই জবাবে রাশিয়া তার গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে।

রাশিয়ার বার্ষিক মানবাধিকার কাউন্সিলের সভায় বক্তৃতাকালে পুতিন এসব কথা বলেন। এসময় তিনি ইউক্রেন আরও বহুদিন ধরে চলতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। তার মানে সহসাই রাশিয়া ইউক্রেন থেকে পিছু হটছে না।

মস্কো থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে কথা বলার সময় রুশ প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ‘এ ধরনের (পারমাণবিক যুদ্ধের) হুমকি বাড়ছে। আর তা লুকিয়ে রাখা ভুল হবে।’

তবে তিনি বলেন যে, রাশিয়া ‘কোনো অবস্থাতেই’ প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না এবং পারমাণবিক অস্ত্রাগার নিয়ে কাউকে হুমকিও দেবে না।

পুতিন আরও বলেন, আমরা পাগল হয়ে যাইনি। আমরা জানি পারমাণবিক অস্ত্র কী। এই অস্ত্র ব্যবহার করে আমরা পুরো বিশ্বকে হুমকির মুখে ফেলতে চাইনা।

তাবে রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং উন্নত পারমাণবিক অস্ত্র রয়েছে জানিয়ে, এ নিয়ে গর্ব করেছেন ভ্লাদিমির পুতিন।

অন্য দেশে রাশিয়ার পারমাণবিক বোমা না থাকার বিষয়টি উল্লেখ করেও গর্ব করে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র অন্য দেশেও নিজেদের পারমাণবিক বোমা মোতায়েন করে রাশিয়ার চেয়ে বেশি আগ্রাসী মনোভাবের পরিচয় দিয়েছে।

পুতিন বলেন, ‘অন্য কোনো দেশের ভূখণ্ডে আমাদের কৌশলগত বা কোনো পারমাণবিক অস্ত্র নেই, অথচ, আমেরিকানদের আছে- তুরস্কে এবং অন্যান্য ইউরোপীয় দেশে।’

পুতিন এর আগেও কয়েকবার বলেছেন, রাশিয়ার পারমাণবিক বোমা শুধু আত্মরক্ষার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার