আমরা নয়াপল্টনেই সমাবেশ করব: এ্যানী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান অনিরাপদ। আমরা সেখানে কোনো প্রোগ্রাম করব না। আমরা নয়াপল্টনে সমাবেশ করব।

আজ মঙ্গলবার নয়াপল্টনে ঢাকা বিভাগীয় সমাবেশের ভেন্যু বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ্যানী বলেন, ‘অতীতে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে অনেক প্রোগ্রাম হয়েছে, মহাসমাবেশ হয়েছে। অফিসের সামনে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই।’

এর আগে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ‘রাজধানীর আরামবাগে আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশের জন্য বিএনপি মৌখিকভাবে অনুমতি চেয়েছে। কিন্তু আরামবাগে বড় কোনো মাঠ নেই। তারা আরামবাগের রাস্তাতে অনুমতি চেয়েছে। আমরা রাস্তায় সমাবেশের অনুমতি দেবো না।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার