আমরা অনেক ভালো আছি- এ কথা বলতে পারব না, প্রশ্ন মন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম গত বুধবার বলেছিলেন, ‘গ্রামগঞ্জের কোনো মানুষ না খেয়ে নেই। প্রত্যেক মানুষের গায়ে জামাকাপড় আছে। আমি মনে করি না, আমরা খুব খারাপ অবস্থায় আছি।’এ বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হলে মন্ত্রী আজ প্রশ্ন তুললেন, ‘আমরা পরিবর্তন হয়েছি, অনেক ভালো আছি- এ কথা বলতে পারব না?’

আজ শনিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এ প্রশ্ন তোলেন। ‘জাতির পিতার সাংবিধানিক নির্দেশনা বাস্তবায়নে, স্থানীয় সরকারের শাসন ব্যবস্থা চাই’ শীর্ষক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও রক্তদান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন।

মো. তাজুল ইসলাম বলেন, ‘খবর বেরিয়েছে, মূল্যবৃদ্ধির কারণে যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। অথচ আমরা এখনো এ কথা মনে করতে পারি না যে আমাদের দরিদ্রতার পরিমাণ আগের তুলনায় কিছুটা বেড়ে যেতে পারে। আন্তর্জাতিক ও দেশের অবস্থাকে যদি বিশ্লেষণ করি, তাতে বাংলাদেশের অবস্থা অনেক দেশের চেয়ে ভালো আছে।’

দেশে এখন কেউ না খেয়ে নেই দাবি করে মন্ত্রী বলেন, ‘আগে তো খেতে পায়নি, এখন খেতে পায়। এখন আপনারা-আমরা ৩২ হাজার টাকা বেতন পাই, কিন্তু পরিবার চালাতে কষ্ট হচ্ছে। আগে তো ৩ হাজার টাকা বেতন পেতেন। তখন একটি শাড়িই কিনতে পারতেন না। এখন ইউক্রেনে যুদ্ধের কারণে সারা পৃথিবীর মানুষ কষ্টে আছে। আমাদের ওপরও কিছুটা প্রভাব পড়েছে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ হাওলাদার। এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার